ফিলাডেলফিয়া স্কুল ডিস্ট্রিক্টে দুই ঈদে ছুটি
এনআরবি নিউজ, নিউইয়র্ক : ফিলাডেলফিয়া স্কুল ডিস্ট্রিক্টে দুই ঈদের দিনকে ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। নিউইয়র্ক স্কুল ডিস্ট্রিক্টের পর এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের বৃহত্তম স্কুল ডিস্ট্রিক্ট যেখানে মুসলমান ছাত্র-ছাত্রীদের ঈদ উদযাপনের সুযোগ সৃষ্টি হলো। ফিলাডেলফিয়া সিটি মেয়র জিম কেনী এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, সিটি প্রশাসনের সকল মুসলমান কর্মচারির জন্যেও দুই ঈদের দিন ছুটি ঘোষণার একটি পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে গঠন করা হয়েছে একটি টাস্কফোর্স। মেয়রের এই মনোভাবের প্রশংসা করে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ‘কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স’ এর মুখপাত্র ইব্রাহিম হুপার বলেছেন, তাহলে এই ফিলাডেলফিয়া হবে যুক্তরাষ্ট্রের প্রথম একটি সিটি, যেখানে কর্মচারিরাও ঈদের ছুটি ভোগ করতে পারবেন। ইব্রাহিম উল্লেখ করেন, ঈদের দিনে স্কুল ছুটির ব্যাপারটি একেবারে নতুন নয়। তবে, ডোনাল্ড ট্রাম্পের উদ্ভট বক্তব্যে সারা আমেরিকায় মুসলিম কম্যুনিটিতে অস্বস্তি বিরাজ করছে। এমনি অবস্থায় ফিলাডেলফিয়া সিটির এই পদক্ষেপের গুরুত্ব অপরিসীম।
সিটি হলে এক সংবাদ সম্মেলনে মেয়র কেনী বলেন, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের ঘোষণা রয়েছে ফিলাডেলফিয়া সিটি চার্টারে। সে নীতি সমুন্নত রাখতে আমরা বদ্ধপরিকর। সংবাদ সম্মেলনে স্কুল ডিস্ট্রিক্টের সুপারিনটেন্ডেন্ট উইলিয়াম আর হিটে জুনিয়রও ছিলেন। মেয়র উল্লেখ করেন, আমাদের জাতীয়তা এবং ধর্মীয় পরিচিতি ভিন্ন হতে পারে, তবে এই সিটি সকল ধর্ম-বর্ণ আর গোত্রের মানুষকে সবসময় স্বাগত জানায়। ধর্মীয় সম্প্রীতির বন্ধনে এই সিটির সকলে বসবাস করছেন। গতবছর সিটি কাউন্সিলে পাশ হওয়া বিলের পরিপ্রেক্ষিতে ঈদের দিন পাবলিক স্কুলসমূহে ছুটি ঘোষণার রীতি চালু হলো। ফিলাডেলফিয়া সিটিতে ২ লাখের অধিক মুসলমান বসবাস করছেন।
সিটি মেয়র বলেন, ধর্মীয় উৎসবের দিনকে ছুটি ঘোষণার নীতি-নির্দ্ধারণের জন্যে গঠিত টাস্কফোর্সে রয়েছেন সিটির শ্রমিক ইউনিয়ন, ব্যবসা-বাণিজ্য, মানব সম্পদ বিভাগের প্রতিনিধিরা। কোর্ট সিস্টেমের লোকও রয়েছেন। তবে এই টাস্কফোর্সের প্রধান দায়িত্ব হচ্ছে ছুটির দিন সম্পর্কে সনির্দিষ্ট সুপারিশ তৈরী করা। ২০১৮ সালের জুনের ১৪ তারিখে ঈদুল ফিতরের ছুটির মধ্য দিয়ে নয়া এ রীতি কার্যকর হবে। এর আগের ঈদ হবে গ্রীস্মের ছুটির মধ্যে। এদিকে, ফিলাডেলফিয়া সিটি প্রশাসনের কর্মকর্তা-কর্মচারিরা বছরে ১১ দিন ছুটি পাচ্ছেন। এরমধ্যে ক্রিসমাস এবং গুড ফ্রাইডের জন্যে দুদিন রয়েছে। স্কুল ডিস্টিক্টের ক্যালেন্ডারে অবশ্য রোশ হাসানাহ এবং ইয়ম কিপুরের দুদিনও ছুটি রয়েছে।ফিলাডেলফিয়া ঈদ কোয়ালিশনের কর্মকর্তা সেলিমা সাসওয়েল বলেন, স্কুলগামী মুসলমান ছাত্র-ছাত্রীদের জন্যে ছুটি ঘোষণার ব্যাপারটি খুবই উৎসাহব্যঞ্জক হবে।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes