Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার সংক্রান্ত কমিটিতে বক্তব্য রাখলেন রাজী মোহাম্মদ ফখরুল এমপি

অনলাইন ডেস্ক পঠিত: 173 বার

প্রকাশিত: November 15, 2017 | 7:56 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : জাতিসংঘ সদরদপ্তরে ১৫ নভেম্বর ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার রক্ষা বিষয়ক কমিটির এক সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি।তিনি তার বক্তৃতায় বলেন, “১৯৬৭ সালে শুরু হওয়া ইসরাইলী আগ্রাসন বন্ধে আশু পদক্ষেপ গ্রহণের উপর আমরা বিশেষভাবে জোর দিচ্ছি। প্যালেস্টাইন ও ইসরাইলের মধ্যে ব্যাপকভিত্তিক, ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে জাতিসংঘের সাধারণ ও নিরাপত্তা পরিষদ গৃহীত রেজুলেশন, মাদ্রিদ টার্মস্ অব রেফারেন্স, আরব পিস প্রসেস এবং দ্বৈত-রাষ্ট্র সমাধানসহ অন্যান্য আন্তর্জাতিক নীতির পরিপূর্ণ বাস্তবায়ন ঘটাতে হবে”।
ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার রক্ষা বিষয়ক কমিটি গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করে তিনি বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায় যাতে দখলদার অপশক্তিকে আরও চাপ প্রয়োগ করে সে বিষয়ে এই কমিটিকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে”।
তিনি চলতি মাসের ২৯ নভেম্বর ‘ফিলিস্তিনি জনগণের সাথে একাত্ত্বতা ঘোষণার আন্তর্জাতিক দিবস’ এবং আগামী বছর ‘ফিলিস্তিনি উদ্বাস্তুদের স্বদেশ থেকে উৎখাতের ৭০ বছর পূর্তি’ উপলক্ষে এই কমিটি গৃহীত কর্মসূচিকে স্বাগত জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV