“ফিলিস্তিনী জনগণের স্বাধিকার আন্দোলনের অকুন্ঠ সমর্থক হিসেবে সর্বদাই অনড় অবস্থানে বাংলাদেশ”
ইউএসএনিউজ অনলাইন.কম, নিউইয়র্ক :“ফিলিস্তিনী জনগণের স্বাধিকার আন্দোলনের অকুন্ঠ সমর্থক হিসেবে সর্বদাই অনড় অবস্থানে রয়েছে বাংলাদেশ”- ২০ এপ্রিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে “প্যালেস্টাইন প্রশ্নসহ মধ্যপ্রাচ্য পরিস্থিতি” শীর্ষক এক উন্মুক্ত বিতর্কে অংশ নিয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এ কথা বলেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের চলতি এপ্রিল মাসের সভাপতি হিসেবে যুক্তরাষ্ট্র এই অনুষ্ঠানের আয়োজন করে।
রাষ্ট্রদূত মোমেন বলেন, “এ বছরের জানুয়ারি মাসে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বাংলাদেশ সফর করেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের প্রেসিডেন্টকে জানান ‘বাংলাদেশ সরকার ও জনগণ সবসময়ই পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন, কার্যকর ফিলিস্তিনী রাষ্ট্র গঠন, ফিলিস্তিনি জনগণের স্বদেশে প্রত্যাবর্তনের অধিকার এবং মৌলিক মানবাধিকারের প্রশ্নে অবিচল রয়েছে’। প্রধানমন্ত্রীর এই উক্তি ফিলিস্তিনী জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার রক্ষার প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থনেরই বহি:প্রকাশ”।
স্থায়ী প্রতিনিধি আরও বলেন, “মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ভ্রাতৃঘাতী সংঘর্ষের বিষয়ে বাংলাদেশ সবসময়ই উদ্বিগ্ন যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় গভীর প্রভাব ফেলছে। সন্ত্রাসী গোষ্ঠীসহ অপশক্তিগুলোর ক্রমবর্ধমান সম্পৃক্ততা অধিকাংশক্ষেত্রেই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে যার ভয়াবহ শিকার হচ্ছে নিরীহ বেসামরিক জনগণ। বাংলাদেশ রাজনৈতিক ও মানবিক ক্ষেত্রসহ দ্বন্দ্বসংকূল এই পরিস্থিতি নিরসনে নিরাপত্তা পরিষদের অব্যাহত ভূমিকা প্রত্যাশা করে।
ফিলিস্তিনী জনগনের মানবাধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের আলোকে তাদের সুরক্ষার বিষয়ে যথাযথ গুরুত্ব দেওয়ার উপর বাংলাদেশের পক্ষ থেকে আবারও আহ্বান জানানো হয়।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং