Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ফেইসবুক ভিত্তিক কমিউনিটি গার্লস গ্রুপ’র মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান

অনলাইন ডেস্ক পঠিত: 23 বার

প্রকাশিত: April 12, 2018 | 9:09 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ফেইসবুক গ্রুপের মাধ্যমে একই কমিউনিটির অসংখ্য নারীরা একত্রিত হয়ে একসাথে কাজ করার জন্য যে সংঘবদ্ধ হতে পারে এই অনুষ্ঠান তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। ফেইসবুক ভিত্তিক এই গ্রুপের মূল লক্ষই হচ্ছে প্রবাসী বাঙালি নারী উদ্দেক্তাদের নিয়ে কাজ করা। এই অনুষ্ঠানটির আয়োজন করে ফেইসবুকভিত্তিক গার্লস গ্রুপ “বেঙ্গলি গার্লস লাইফস্টাইল ইন এবরোড” যার সাথে সহযোগী হিসেবে ছিল আরো একটি গার্লস গ্রুপ “বাটারফ্লাই কুইন্স লঞ্জ”। অনুষ্ঠানটি সফল করার জন্য আমেরিকার বিভিন্ন স্টেট থেকে বিভিন্ন পেশাজীবী বাঙালি নারীউদ্দেক্তারা উপস্থিত হয়েছিলেন নিউইয়র্ক সিটির জ্যাকসন হেইটসে অবস্থিত পালকি কমিউনিটি হলে।

অনুষ্ঠানটি স্পন্সর করা হয় বিভিন্ন অনলাইন ভিত্তিক শপ এবং চ্যারিটি ফান্ড দ্বারা। স্পনসররা হলেন যথাক্রমে ১. আলিবাস (১টি বিশ্বব্যাপী বিশ্বস্থ অনলাইন ক্লোথিং শপ)ফাউন্ডার “নাহিদ সাবিহা খানম”। ২.স্টাইলিশ হেয়ার থ্রেডিং স্যালুন ( ১টি উইমেন বিউটি পার্লার, যা এস্টোরিয়া, নিউইয়র্ক অবস্থিত) কর্ণধার “ফারজানা ববি”, ৪.এ.কে.যে. ফোটোগ্রাফি (ফটোগ্রাফার পার্টনার), ফাউন্ডার “মোহাম্মদ এফ. আমির”, ৫. জিনি’স আর্ট (১টি বিশ্বস্থ অনলাইন কেক এবং একসেসোরিজ শপ) ফাউন্ডার “ইসরাত নূর”, ৬. লুবনা’স কেক পার্লার (১টি বিশ্বস্থ অনলাইন কেক শপ) ফাউন্ডার “লুবনা মাজেদা সায়ীদ” ৭.গ্ল্যামফেইস, মেকআপ বাই হেনা (১টি বিশ্বস্থ অনলাইন মেকআপ সেবা প্রদানকারী শপ )ফাউন্ডার মেকআপ আর্টিস্ট “হেনা মুয়া”, ৮.সবুজপাতা ( ১টি বিশ্বস্থ অনলাইন ক্লোথিং শপ) ফাউন্ডার “মনিরা সুলতানা মুনিয়া” ৯. এটোমি (১টি বিশ্বব্যাপী বিশ্বস্থ অনলাইন হারবাল প্রোডাক্টস শপ) ইউ.এস.এ. এজেন্ট “ফারজানা ববি”, ১০.সুর ছন্দ (১টি বাঙালি গানের স্কুল যা জ্যাকসন হাইটস, নিউইয়র্কে অবস্থিত) কর্ণধার “এমদাদুল হক” স্পনসর : গ্রুপের সকল মেম্বারদের জন্য সুর ছন্দ স্কুল এর পক্ষ থেকে রেজিস্ট্রেশন ফী সম্পূর্ণ ফ্রি, ১১.দেবব্রত চক্রবর্তী, সি.পি.এ. (১টি বিশ্বস্থ পাবলিক একাউন্টেন্ট যা এলমার্স্ট, নিউইয়র্কে অবস্থিত) স্পনসর : গ্রুপের সকল মেম্বারদের যেকোনো ফাইল প্রসেসিংএ ২০% মূল্যছাড়।

বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর একে একে দেশাত্মকবোধক গান , রবীন্দ্র সংগীত এবং আঞ্চলিক গানের মধ্যে দিয়ে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন গ্রুপের এডমিন “ফারজানা ববি” ও সিনিয়র মেম্বার “সালমা চৌধুরী। এরপর শুরু হয় আলোচনা সভা ৷ আলোচনা সভায় বক্তব্য পেশ করেন গ্রুপের ক্রিয়েটর ও এডমিন, অনলাইন ফ্যাশন শপ “আলিবাস”এর ফাউন্ডার “নাহিদ সাবিহা খানম”।

তিনি তার বক্তব্যে গ্রুপের মূল উদ্দেশ্য ও ভবিৎষত পরিকল্পনা তুলে ধরেন। কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক গ্রুপকে কার্যকরীভাবে ব্যবহার করে নারীদের পেশাগত অবস্থার উন্নয়ন করা যায় তা তিনি তার বক্তব্যে তুলে ধরেন। এই অনুষ্ঠানটি স্পনসর করা হয় বিভিন্ন নারী উদ্দেক্তাদের অনলাইন ভিত্তিক শপ দ্বারা যা সত্যিই বাঙালি কমিউনিটির জন্য একটি গৌরবের ব্যাপার। নারীরা যে ঘরে বসেও অনলাইন ব্যবস্থার মাধ্যমে নিজেদের পেশাগত অবস্থার পরিবর্তন ঘটাতে পারে এই অনুষ্ঠানে তাই প্রমান করলেন নারী উদ্যেক্তারা ৷

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপস্থিত নারী উদ্দেক্তাগণ যথাক্রমে : ফারজানা ববি, মালিহা চৌধুরী , শাহনাজ আয়েশা , মনিরা সুলতানা মুনিয়া, হেনা মুয়া, ইসরাত নূর এবং লুবনা মাজেদা সায়ীদ। বক্তব্য রাখেন “লিটার অব লাইট” এর রিজিওনাল ম্যানেজার “জাহিদ ইকবাল তানভীর”। তিনি তার সংস্থার পক্ষ থেকে উপস্থিত মেম্বারদের উদ্দেশ্যে ১টি প্রেসেন্টেশন উপস্থাপন করেন। অনুষ্ঠানটিতে এপিটাইসার, বুফে লাঞ্চ, ডেসার্ট এর পাশাপাশি ছিল হরেক রকমের পিঠার আয়োজন ৷ পিঠা উৎসবের স্পনসর করেন ফারজানা ববি, মালিহা চৌধুরী, শাহনাজ আয়েশা , সালমা চৌধুরী এবং তাসলিমা মিতু। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল কেক কাটিং পর্ব। যাতে গ্রুপের অ্যাডমিন প্যানেল এর সাথে অংশগ্রহণ করেছিলেন অনুষ্ঠানে উপস্থিত গ্রুপের সকল মেম্বারগণ। অনুষ্ঠানের জন্য মজাদার এবং সুন্দর ২টি কেক স্পনসর করেন অনলাইন কেক শপ “জিনি’স আর্ট” এবং “লুবনা’স কেক পার্লার। এই অনুষ্ঠানটির মূল প্রাণকেন্দ্র ছিল গ্রুপের মেম্বার্সদের মধ্যে স্পনসরকর্তৃক প্রদানকৃত পুরস্কার বিতরিনী ৷

প্রথমে পুরস্কার প্রদান করা হয় “বেঙ্গলি গার্লস লাইফস্টাইল ইন এবরোড” গ্রুপে আয়োজিত বিশ্ব নারী দিবস উপলক্ষে “মায়ের সাথে সন্তানের বন্ধনের ছবি” নামক প্রতিযোগিতার ৷ যার বিজয়ী হন গ্রুপের সিনিয়র মেম্বার তাসলিমা মিতু। পুরস্কার হিসেবে তিনি পান ৫০ ডলারের একটি গিফট ভাউচার যা স্পনসর করা হয় “স্টাইলিশ হেয়ার থ্রেডিং স্যালুন”এর পক্ষ থেকে ৷

এরপর উপস্থিত মেম্বারদের মধ্যে থেকে নির্বাচন করা হয় “আজকের বৈশাখী সুন্দর মুখ” যার বিজয়ী হন গ্রুপ এর মেম্বার ফারহানা হক। পুরস্কার হিসেবে তিনি পান মেকআপ কিটসের গিফট হেম্পার যা স্পনসর করা হয় অনলাইন মেকআপ সার্ভিস শপ “গ্যামফেইস” এর পক্ষ থেকে। এরপর পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত “বাটারফ্লাই কুইন্স লঞ্জ” গ্রুপের কনটেস্ট “বৈশাখী সাঝে সেরা ছবি” প্রতিযোগিতার বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়, যার বিজয়ী হন ওই গ্রুপের মেম্বার “ফারজানা ববি। পুরস্কারটি স্পনসর করা হয় অনলাইন ক্লোথিং শপ “সবুজপাতা”এর পক্ষ থেকে এরপর আবার মূল অনুষ্ঠানে উপস্থিত মেম্বারদের মধ্যে থেকে “আজকের সেরা বৈশাখী পোশাক” এর পুরস্কার দেয়া হয়। যারা বিজয়ী হন গ্রুপের মেম্বার “হাসি হায়দার। সবশেষে অতি প্রতীক্ষিত ওইদিনের “গেট টুগেদার”কে কেন্দ্র করে আয়োজিত “বেঙ্গলি গার্লস লাইফস্টাইল ইন এবরোড” গ্রুপ এর পক্ষ থেকে গোল্ডেন কনটেস্ট “তোমার সেরা ছবি” এর প্রতিযোগীতার বিজয়ীর নাম ঘোষণা করা হয়। যার বিজয়ী হন গ্রুপের মেম্বার “ঈশা নাওয়াফ। পুরস্কার হিসেবে তিনি পান একটি সুন্দর পোশাক যা স্পনসর করা হয় অনলাইন ক্লোথিং শপ “আলিবাস” এর পক্ষ থেকে এবং সাথে আরো পান “এটোমি” হারবাল প্রোডাক্টস এর একটি গিফট হ্যাম্পার যা স্পন্সর করা হয় “এটোমি অনলাইন হারবাল প্রোডাক্টস শপ” এর পক্ষ থেকে। মেম্বারদের মধ্যে পুরস্কার বিতরণের পরপরই অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV