Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

ফেসবুকের ‘ইয়ার ইন রিভিউ’ যেভাবে বানাবেন

অনলাইন ডেস্ক পঠিত: 121 বার

প্রকাশিত: December 24, 2014 | 7:40 AM

মো. মিন্টু হোসেন : বছরের শেষ দিকটা প্রায় সবাইকেই স্মৃতিকাতর করে তোলে। বছর তো শেষ হতে চলল! এ বছরে আপনার জীবনে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো কি একবার পেছন ফিরে দেখতে চান? নিশ্চয়ই গুরুত্বপূর্ণ সব ঘটনার ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছিলেন। ফেসবুক তার ব্যবহারকারীদের এ বছরের গুরুত্বপূর্ণ বা সেরা সেই মুহূর্তগুলো ‘ইয়ার ইন রিভিউ’ নামের ছোট্ট একটি টুলের মাধ্যমে স্মরণ করিয়ে দিচ্ছে। প্রতিবছরই এ ফিচারটি উন্মুক্ত করে ফেসবুক। সম্প্রতি এ বছরের জন্যও এ ফিচারটির আপডেট সংস্করণ উন্মুক্ত করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে এ বছরে আপনার যে ছবিগুলো সবচেয়ে বেশি ‘লাইক’ পেয়েছে, সেগুলো সাজিয়ে একটি ফটো কোলাজ তৈরি করে দিচ্ছে। এই ফটো কোলাজটির ওপরের দিকে ডানদিকের কোনায় থাকা কাস্টোমাইজ বাটন থেকে পছন্দমতো ছবি যুক্ত করা বা ছবি সরিয়ে ফেলার সুযোগও রয়েছে। এখান থেকেই ছয়টি থিমের মধ্যে পছন্দের থিমটি বেছে নেওয়া যাবে।
২০১৪ সালের এই ফটো অ্যালবাম তৈরির দুটি বিশেষ পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতিটি হচ্ছে সরাসরি (Facebook.com/yearinreview <http://www.facebook.com/yearinreview>) লিংকে গিয়ে এটি তৈরি করে নেওয়া এবং আরেকটি পদ্ধতি হচ্ছে বন্ধুর পোস্ট করা ইয়ার ইন রিভিউ কোলাজের নিচে থাকা ‘ভিউ নাউ’ থেকে নিজের জন্য কোলাজ তৈরি করে নেওয়া। ফেসবুক মোবাইল অ্যাপেও আপনি (https://www.facebook.com/mobile) একটি পপ-আপ দেখতে পাবেন। এখান থেকেও আপনি তৈরি করতে পারবেন আপনার ‘ইয়ার ইন রিভিউ’।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV