Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ফেসবুকের উপহার

অনলাইন ডেস্ক পঠিত: 77 বার

প্রকাশিত: February 5, 2014 | 7:06 AM

ফেসবুক ভিডিওফেসবুকের জন্মদিনে ব্যবহারকারীরা কী উপহার পেলেন?  উত্তর হচ্ছে নিজের ফেসবুক ব্যবহারের ইতিহাস নিয়ে ভিডিও তৈরি ও তা শেয়ারের সুযোগ দিচ্ছে বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগের ওয়েবসাইটটি। 
বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের জন্মদিন ছিলো গতকাল ৪ ফেব্রুয়ারি। জন্মদিন উপলক্ষ্যে ফেসবুক লগ-ইন পেজে (www.facebook.com) রেখেছে বেশ সুন্দর একটা ভিডিও। লগ-ইন পেজের বামপাশেই ১ মিনিটের ভিডিওটিতে দশ বছর পূর্তির বিষয়টি তুলে ধরা হয়েছে।
ভিডিও’র নীচে ব্যবহারকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেছে ফেসবুক কর্তৃপক্ষ। আর ব্যবহারকারীদের জন্য এনেছে দারুন এক চমক। ফেসবুকে ব্যবহারকারীর সবকিছু এক নজরে দেখতে ব্যবহারকারীদের জন্য লুকব্যাক নামের এক চমক যে কোন ব্যবহারকারী লগ-ইন অবস্থায় www.facebook.com/lookback ঠিকানায় গেলেই দেখতে পারবেন।
এতে ছোট একটি ভিডিও’র মধ্যে ব্যবহারকারী কবে ফেসবুকে যোগ দিলেন, সবচেয়ে লাইক পাওয়া ছবি কিংবা স্ট্যাটাস কোনটি, কোন সালে কোন ছবিটি ব্যবহার করেছেন ইত্যাদি জানা যাবে। চাইলে এ ভিডিওটি ব্যবহারকারীরা ডাউনলোড করে রাখতে পারেন। এ জন্য ফায়ারফক্স ব্রাউজারে ডাউনলোড হেল্পার নামের অ্যাড-অনস ব্যবহার করে ভিডিওটি ডাউনলোড করা যাবে। অ্যাড-অনসটি পাওয়া যাবে https://addons.mozilla.org/en-US/firefox/addon/video-downloadhelper ঠিকানায়।
ফেসবুকের এই ভিডিও ফিচারটি এরমধ্যেই সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে আলোচনায় উঠেছে। অনেকেই নিজেদের ভিডিওচিত্র দেখে উল্লসিত। অবশ্য ছবি ও ঘটনা ফেসবুক সংক্রিয়ভাবে বেছে নেওয়ায় গুরুত্বপূর্ণ ছবি বাদ পড়েছে বলে অনেকেই হতাশও হচ্ছেন।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV