ফেসবুকে অশ্লীল ভিডিও দেখলে সর্বনাশ
ফেসবুকে বন্ধুদের বা তারকাদের অশ্লীল ভিডিও দেখানোর কথা বলা হচ্ছে! ফেসবুক ব্যবহারকারীরা অনেক সময় এ রকম লিংকে ক্লিক করে বসেন। ক্লিক করলে ব্যবহারকারীরা একটি ভুয়া ইউটিউব পাতায় হাজির হন। এটা মূলত ফেসবুক স্ক্যাম।
গবেষকেরা সতর্ক করে বলছেন, ফেসবুক ব্যবহারকারীদের নগ্ন ভিডিও দেখার সুযোগ করে দেওয়ার নামে যে স্ক্যামটি ছড়িয়েছে, তা ভাইরাস। সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া এই স্ক্যামটির কারণে ২০ লাখ ব্যবহারকারী ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
রোমানিয়ার অ্যান্টি ম্যালওয়্যার কোম্পানি বিটডিফেন্ডার জানিয়েছে, ট্রোজান ডট ফেকফ্ল্যাশ ডট নামের এই ম্যালওয়্যারটি ছড়িয়ে পড়ার আগে ফেসবুকের বিজ্ঞাপন পেজে প্রথম দেখা গিয়েছিল। এ সময় এই স্ক্যামটি বন্ধুর নামের ব্যক্তিগত ছবি বা বন্ধুর নগ্ন ভিডিও প্রভৃতি টাইটেলে প্রদর্শিত হয়।
এ ধরনের লিংকে যখন ক্লিক করা হয়, তখন একটি বয়সের ভেরিফিকেশন চাওয়া হয়। এই ভেরিফিকেশন অংশটি এড়িয়ে ভিডিওতে গেলে অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ার ক্রাশ করে এবং পুনরায় ইনস্টল করতে হয়। ভাইরাসপূর্ণ ভুয়া ইউটিউব পেজটি তখন ব্রাউজারে একটি এক্সটেনশন হিসেবে যুক্ত হয়ে যায় এবং ব্যবহারকারীর ফেসবুক ফটোর মাধ্যমে অন্যদের কাছেও ছড়িয়ে যায়।
ফেসবুকে তাই অশ্লীল ছবি বা ভিডিও লিংকে ক্লিক করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন অনলাইন নিরাপত্তা গবেষকেরা।প্রথম আলো
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights