ফেসবুকে চুমু খাওয়ার ছবি পোস্ট করে শ্রীঘরে যুগল…
ডেস্ক: ফেসবুকে নিজেদের চুমু খাওয়ার ছবি পোস্ট করায় টিএনএজ বয়সের এক তরুণ ও তার সমবয়সী গার্লফ্রেন্ডকে গ্রেপ্তার করেছে মরক্কোর পুলিশ। প্রকাশ্যে শালীনতা লঙ্ঘনের অভিযোগে গত বৃহস্পতিবার তাদের আটক করা হয়। উত্তর-পূর্বাঞ্চলীয় নাদোর শহরতলিতে এ ঘটনা ঘটেছে। এ খবর দিয়েছে অনলাইন হিন্দুস্তান টাইমস। স্থানীয় একটি হাইস্কুলের ছাত্র-ছাত্রী ওই দু’জন। স্কুল প্রাঙ্গনের বাইরে তারা চুমু খাওয়ার দৃশ্যটি ক্যামেরাবন্দি করে। এদিকে তাদের চুমু খাওয়ার ছবি ফেসবুকে পোস্ট করার পর বহু তরুণ-তরুণী যুগলদের মধ্যে একই প্রতিযোগিতা শুরু হয়। উস্কানিতে অন্যরাও তাদের চুমু খাওয়ার ছবি নিজেদের ফেসবুক পেজে পোস্ট করে। এদিকে ওই টিএনএজ যুগলকে গ্রেপ্তার করার পর তাদের মুক্তি দেয়ার দাবিতে সভা-সমাবেশে অংশ নিচ্ছে অনেক তরুণ-তরুণী। স্থানীয় এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও, তিনি গ্রেপ্তারের বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। অল্পবয়সী তরুণ-তরুণীদের বিচারের জন্য বিশেষ যে আদালত রয়েছে, সেখানেই আগামী শুক্রবার ওই দু’জন বিচারের সম্মুখীন হবে বলে জানা গেছে।মানবজমিন
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








