Thursday, 29 October 2026 |
শিরোনাম
নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
সব ক্যাটাগরি

ফেসবুকে ডেটিং সার্ভিস চালু হচ্ছে

অনলাইন ডেস্ক পঠিত: 21 বার

প্রকাশিত: May 1, 2018 | 11:57 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ আগে থেকেই ঘোষণা দিয়েছিলেন, ২০১৮ সাল হতে যাচ্ছে তাদের জন্য একটি বিশেষ বছর। আর চলতি বছরে ব্যবহারকারীদের জন্য যেসব নতুন সেবা তারা চালু করতে যাচ্ছেন, তার মধ্যে রয়েছে সঙ্গী খোঁজার একটি ডেটিং সার্ভিসও।

ক্যালিফোর্নিয়ায় প্রতিষ্ঠানটির বার্ষিক এফএইট ডেভেলপার কনফারেন্সে নতুন এই সেবাটি চালুর ঘোষণা দিয়েছেন মার্ক জাকারবার্গ।

জাকারবার্গ বলেছেন, এই যুগল মেলানোর সেবা নিতে হলে ব্যক্তিগত অনেক কিছু শেয়ার করতে হবে এবং খুব তাড়াতাড়িই সেটা চালু হবে। সেখানে ব্যবহারকারীরা একে অন্যকে বার্তা পাঠাতে পারবেন।

তিনি আরও বলেন, ফেসবুকে ২০ কোটি ব্যবহারকারী রয়েছে, যারা নিজেদের সঙ্গী ছাড়া বলে উল্লেখ করেছেন। এখন আমরা যদি তাদের জন্য একটি সার্থক সম্পর্ক তৈরি করে দিতে পারি, তা সবার জন্যই অর্থপূর্ণ হবে। আমাদের মুল উদ্দেশ্য ফেসবুক সদস্যদের মধ্যে স্থায়ী সম্পর্ক তৈরি করা। নতুন এই ফিচারে বর্তমান বন্ধু তালিকায় থাকা ব্যক্তিদের বাইরে রাখা হবে।

এদিকে জাকারবার্গের এই ঘোষণার পর ডেটিং ব্যবসায় প্রতিষ্ঠান ম্যাচ গ্রুপের শেয়ারের দাম ইতোমধ্যে ২২ শতাংশ পড়ে গেছে। জনপ্রিয় ডেটিং অ্যাপ টিন্ডারের মালিক এই প্রতিষ্ঠানটি, যারা মূলত ফেসবুক প্রোফাইল থেকে তথ্য সংগ্রহ করে।

ব্যক্তিগত তথ্যের অপব্যবহার নিয়ে সমালোচনার মুখে রয়েছে ফেসবুক। মার্ক জাকারবার্গ ঘোষণা দিয়েছেন, এরকম আর ঘটবে না। সেটি ঠেকাতে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করার কথা জানিয়েছেন তিনি । সূত্র: বিবিসি বাংলা

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ