Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

ফেসবুকে তথ্য ফাঁসের ঘটনায় কাঠগড়ায় ফেসবুক প্রধান : ফেসবুকে যে চারটি কাজ আর করা যাবে না

অনলাইন ডেস্ক পঠিত: 176 বার

প্রকাশিত: April 11, 2018 | 1:40 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ফেসবুকে তথ্য ফাঁসের ঘটনায় কাঠগড়ায় ফেসবুক প্রধান মার্ক জুকারবার্গ। মার্কিন কংগ্রেসের শুনানিতে বেশ নার্ভাস ছিলেন তিনি।

কংগ্রেসের সামনে জুকারবার্গ জানিয়েছেন, ফেসবুক তার তৈরি। এর সব দায়ভার তারই। যা ভুল হয়েছে, তার জন্য তিনি ক্ষমা চাইছেন। পাশাপাশি তিনি জানিয়ে দেন, আগামী দিনে ফেসবুকে তথ্য চুরি হওয়া আটকাতে তারা নতুন কী কী উপায় অবলম্বন করছেন।

চারটি বিষয়ে কড়াকড়ি করছে ফেসবুক : 

অন্যের যে কোনো তথ্য শেয়ার করা

তথ্য চুরি রুখতে ফেসবুক গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের ব্যাপারে আরও কড়া হতে চাইছে। অন্যের পোস্ট শেয়ার করা (বিশেষ করে গ্রুপ থেকে), একই ইভেন্টে যাওয়ার খবর শেয়ার করার মতো বিষয়গুলোর দিকে নজর দেওয়া হয়েছে।

খুব বেশি ব্যক্তিগত তথ্য ডেভেলপারদের কাছে থাকা

ডেভেলপাররা যাতে গ্রাহকদের খুব বেশি ব্যক্তিগত তথ্যে না পান, সেদিকেও লক্ষ রাখা হচ্ছে। এখন থেকে গ্রাহকদের কোনো কোনো ব্যক্তিগত তথ্য জানতে হলে অনুমোদন নিতে হবে বা চুক্তি সই করতে হবে।

থার্ড পার্টি অ্যাপে তথ্য চলে যাওয়া

থার্ড পার্টি অ্যাপের মাধ্যমেই কিন্তু তথ্য চুরির ঘটনা ঘটেছে। তাই সেদিকেও বিশেষ নজর রাখছে ফেসবুক। সাধারণত বহু অ্যাপই গ্রাহকদের ব্যক্তিগত বহু তথ্যের অ্যাকসেস চায়। ফেসবুকের নতুন নিয়মে এবার থেকে কেবল নাম, প্রোফাইল ফটো ও ই-মেইল এর বেশি আর কোনো তথ্যই এই ধরনের অ্যাপগুলো চাইতে পারবে না। এমন কী, কোনো অ্যাপ যদি গ্রাহকরা শেষ ৩ মাসে ব্যবহার না করে থাকেন, সেক্ষেত্রে ডেভেলপাররা অ্যাকসেস পাবেন না সেই গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের।

ফোন নম্বর বা ই-মেইল দিয়ে সার্চ করা

ফেসবুকে কাউকে খুঁজে বের করতে হলে অনেক সময়ই তাদের ফোন নম্বর বা ই-মেইলও কাজে লাগে। বিশেষ করে একই নামের অন্য ব্যক্তিদের ভিতর থেকে নির্দিষ্ট ব্যক্তিকে খুঁজে বের করতে হলে। এখন থেকে এই সেবা আর পাওয়া যাবে না।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV