ফেসবুকে স্বয়ংক্রিয়ভাবে বড় হবে ছবি
ছবিটা খুব পছন্দের। কিন্তু তোলার সময় কারিগরি জটিলতায় আকৃতি হয়ে গেছে ছোট। আলো পাওয়া যায়নি বলে দৃশ্যপটও অস্পষ্ট। এখন উপায়? দুশ্চিন্তার কারণ নেই কোনো। ছবিটি পোস্ট করুন ফেসবুকে, যাবতীয় জটিলতার সমাধান করে দেবে ওরাই!
রসিকতা নয়- সত্যিই এমন একটি অ্যাপ চালু করেছে ফেসবুক। এই অ্যাপসের মাধ্যমে ফেসবুকে পোস্ট করা ছবির বিভিন্ন খুঁত ঠিক হবে স্বয়ংক্রিয়ভাবে।
আপাতত কেবল আইফোন ব্যবহারকারীরা পাবেন এই অ্যাপের সেবা। শিগগিরই তা অ্যান্ড্রয়েডচালিত মোবাইল ফোনে ফেসবুক ব্যবহারকারীরাও পাবেন এই সুবিধা। তবে ডেস্কটপ কম্পিউটারের ব্যবহারকারীরা বঞ্চিত হবেন এ সুবিধা থেকে।
ভার্জ অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, নতুন অ্যাপ পাওয়া যাবে ডিফল্ট হিসেবে। এই অ্যাপসের মাধ্যমে ফেসবুকে পোস্ট করা ছবির আকৃতি স্বয়ংক্রিয়ভাবে বড় হবে। পাশাপাশি বাড়বে ছবির উজ্জ্বলতা, করা যাবে আরো স্পষ্ট। অ্যাপসটি কার্যকর থাকবে কেবল ছোট আকৃতির ছবির জন্য।
ব্যবহাকারী নিজের চাহিদা অনুযায়ী এই সুবিধা ব্যবহার করতে বা বাদ দিতে পারবেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া/সমকাল
সর্বশেষ সংবাদ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!