ফেসবুকে স্বয়ংক্রিয় ভিডিও বিজ্ঞাপন বন্ধ করার নিয়ম
ফেসবুক সম্প্রতি ব্যবহারকারীদের কাছে বিরক্তিকর ভিডিও বিজ্ঞাপন দেখাচ্ছে। ডেস্কটপ বা মোবাইল থেকে ফেসবুকে সাইন-ইন করলে কিছু বিরক্তিকর ভিডিও বিজ্ঞাপন স্বয়ংক্রিয় চালু হয় এবং ব্যবহারকারীকে তা দেখতে বাধ্য করে। এটা বন্ধ করা একমাত্র পথ হচ্ছে একবারে এটি বন্ধ করে দেওয়া। প্রযুক্তি বিষয়ক পরামর্শক সাইট লাইফহ্যাকারের বিশেষজ্ঞ হুইটসন গর্ডন এই স্বয়ংক্রিয় ভিডিও বিজ্ঞাপন বন্ধ করার পদ্ধতির বর্ণনা দিয়েছেন।
ডেস্কটপের ক্ষেত্রে:
১. ফেসবুকে লগ ইন করুন। ডান দিকে সেটিংস অপশনে যান।
২. বাঁ দিকে স্ক্রল করে নিচে এলে সবার শেষে ভিডিও অপশনটি পাবেন।
৩. ভিডিও অপশনটির ওপর ক্লিক করে বন্ধ করে দিন। এরপর আর ভিডিও বিজ্ঞাপন স্বয়ংক্রিয় চালু হবে না। মজিলা ও ফায়ারফক্স ব্রাউজারে নিয়ম একই।
মোবাইলে স্বয়ংক্রিয় ভিডিও অপশন বন্ধ করার নিয়ম
১. সেটিংসে যান
২. ফেসবুক অপশন খুঁজে না পাওয়া পর্যন্ত স্ক্রল করুন এবং খুঁজে পেলে তা ট্যাপ করুন
৩. ফেসবুক আইকনের নিচে সেটিংসে যান।
৪. ‘অটো প্লে অন ওয়াই-ফাই অনলি’ চালু করুন। এতে আপনি কেবল ওয়াই-ফাই নেটওয়ার্কে গেলে তবে স্বয়ংক্রিয় ভিডিও দেখাবে আর অন্য সময় তা দেখাবে না।প্রথম আলো
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!