Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

ফেসবুক-তথ্য কি ঠিক মানুষ চেনায়?

অনলাইন ডেস্ক পঠিত: 100 বার

প্রকাশিত: December 1, 2014 | 2:26 PM

ফেসবুক কি মানুষের আসল রূপ প্রতিফলিত করতে পারে? কানাডার গবেষকেরা এই বিষয়টি নিয়ে সম্প্রতি একটি গবেষণা চালিয়েছিলেন। তাঁরা বলছেন, ফেসবুক এবং টুইটারে যে তথ্য দেওয়া হয় তা বিশ্লেষণ করে দেখা গেছে, এসব তথ্য থেকে মানুষের সঠিক আচরণটি মোটেও ফুটে ওঠে না। এক খবরে এ তথ্য জানিয়েছে আইএএনএস।

মানুষের সঠিক আচরণ বুঝতে গবেষকেরা অনলাইন ও অফলাইনে মানুষের আচরণ-সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করেছেন। ডাটা মাইনিং পদ্ধতিতে ফেসবুক ও টুইটারের তথ্য বিশ্লেষণ করে তাঁরা দেখেছেন যে, এসব তথ্য থেকে মানুষের আচরণ সম্পর্কে ধারণা করা মারাত্মক ভুল হতে পারে।
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে এখন প্রতিবছর হাজারও গবেষণাপত্র তৈরি হয়। গবেষকেদের সাম্প্রতিক এই গবেষণার ফল তাই এ ধরনের গবেষণার ক্ষেত্রে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
সায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে এ গবেষণাসংক্রান্ত নিবন্ধ।
কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড্রেক রুথস এ প্রসঙ্গে বলেন, ‘সামাজিক যোগাযোগের মিডিয়া নিয়ে গবেষণাকালে সার্বজনিকভাবে সহজলভ্য তথ্যের ব্যবহার ওই সাইটের মোট তথ্যের আসল রূপ দেখাতে পারে না। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট যখন তাদের তথ্য ফিল্টার করে, তখন গবেষকেরা ওই সাইট সম্পর্কে সঠিক চিত্র ধরতে ব্যর্থ হন। অনেক সময় স্প্যামার বা সফটওয়্যার থেকে আসা তথ্যও সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে মানুষের আচরণ বিশ্লেষণে ব্যবহার করা হয়। এবং এতে মানুষের আচরণ সম্পর্কে ভুল পূর্বাভাস দেওয়া হয়।প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV