Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ফেসবুক প্রযুক্তি কোম্পানিকে গ্রাহকের তথ্য সরবরাহ করছে

অনলাইন ডেস্ক পঠিত: 56 বার

প্রকাশিত: December 19, 2018 | 3:54 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ফেসবুক তার গ্রাহকের বিভিন্ন ব্যক্তিগত তথ্য সরবরাহ করছে অ্যামাজন, স্পটিফাই ও নেটফ্লিক্সের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে। এসব কোম্পানিগুলো সহজেই ফেসবুক থেকে ব্যবহারকারীদের বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারছে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এমনটিই বলা হয়েছে। এতে বলা হয়েছে, সনি, মাইক্রোসফট ও অ্যামাজন সহজেই ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত ই-মেইল সংগ্রহ করতে পারে। আর ইয়াহু ব্যবহারকারীদের সব পোস্ট দেখতে পারে। বিশ্বের ১৫০টিরও বেশি কোম্পানি ফেসবুকের এই সুবিধা ভোগ করছে। এর বেশিরভাগই অনলাইন শপ ও প্রযুক্তি প্রতিষ্ঠান। মূলত এর মাধ্যমে নতুন ব্যবহারকারীদের আকৃষ্ট করে ফেসবুক।

তাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে উৎসাহিত করা হয়। বিপরীতে এসব প্রতিষ্ঠানগুলো ফেসবুক ব্যবহারকারীদের কাছে নিজেদের পণ্যের প্রচারণা করে। ২০১২ সালে ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) ফেসবুককে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য আরো সুরক্ষিত করতে বলেছিল। কিন্তু বাস্তবে এফটিসির সে নির্দেশনা মেনে চলছে না ফেসবুক। কেননা কোম্পানিগুলো ফেসবুক ব্যবহারকারীদের সম্মতি বা অবগতি ছাড়াই তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারছে। আর এক্ষেত্রে কোন ব্যক্তি তার ফেসবুকে ব্যবহৃত ইমেইল অন্য কোন প্রতিষ্ঠানকে দিতে চান কি না তা জানার কোনই সুযোগ নেই। অর্থাৎ ব্যবহারকারীর অবগতি ছাড়াই বিভিন্ন প্রতিষ্ঠান তার ইমেইল অ্যাড্রেস হস্তগত করছে। তবে ফেসবুক কর্তৃপক্ষের দাবি, সম্মতি ছাড়া তারা কোন কোম্পানির কাছে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য শেয়ার করা হয় না। সুতরায় ফেসবুক এফটিসি’র নির্দেশনা লঙ্ঘন করেনি। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV