ফেসবুক মৃত্যুশয্যায়!
মার্কিন গবেষকেরা দাবি করছেন, ফেসবুকের জনপ্রিয়তা কমে যাওয়ার পালা শুরু হয়ে গেছে। ১২০ কোটি ব্যবহারকারীর সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক আর হয়তো বেশিদিন তার জনপ্রিয়তা ধরে রাখতে পারবে না।
মার্কিন গবেষকেদের ভবিষ্যদ্বাণী যদি সত্যি হয়, ২০১৭ সাল নাগাদ ফেসবুকের জনপ্রিয়তা ৮০ শতাংশ কমে যাবে এবং এক সময় হারিয়েই যাবে মার্ক জাকারবার্গের ফেসবুক। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানিয়েছেন, মারাত্মক সংক্রামক ব্যাধি যেমন দ্রুত ছড়িয়ে পড়ে এবং একটি পর্যায়ে এসে হারিয়ে যায় তেমনটিই ঘটতে পারে ফেসবুকের ক্ষেত্রে।
গবেষক জন ক্যানরেলা ও জশুয়া স্পেসলার দাবি করেছেন, সোশ্যাল মিডিয়া মাইস্পেসের ক্ষেত্রে যেমনটি ঘটেছিল ফেসবুকের ক্ষেত্রে এ ধরনের পরিণতি সময়ের ব্যাপার মাত্র। তাঁরা ফেসবুকের বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন।
প্রিন্সটনের গবেষকেরা জানিয়েছেন, অনলাইন ডাটা ব্যবহার করে তাঁরা দেখেছেন, রোগের বিস্তার না ঘটলে তা যেমন হারিয়ে যায় তেমনি নতুন ব্যবহারকারী না বাড়লে এবং পুরোনোরা আগ্রহ হারালে ফেসবুকের পরিণতি খুব ভালো হবে না। গবেষকেরা জানিয়েছেন, বর্তমানে ফেসবুকের শেয়ারের দাম বাড়লেও ২০১২ সাল থেকে ফেসবুকের ডাটা ব্যবহার কমছে। এ বছরের ডিসেম্বর মাস নাগাদ ফেসবুকের ব্যবহার ২০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।
গবেষকেরা জানিয়েছেন, তাঁদের গবেষণাপত্র এখনও আনুষ্ঠানিকভাবে কোনো সাময়িকীতে প্রকাশিত হয়নি।প্রথম আলো
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!