ফেসবুক মেসেঞ্জারের নতুন চেহারা
সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক নতুন নতুন সুবিধা যোগ করে থাকে প্রায়ই। সর্বশেষ অ্যাপলের আইওএস এবং অ্যান্ড্রয়েডে চালিত যন্ত্রের জন্য ফেসবুক মেসেঞ্জারের নতুন সংস্করণ প্রকাশ করা হয়েছে। এ হালনাগাদের ফলে মেসেঞ্জারের কার্যক্রম এখন আরও গতিময় হয়েছে। গত বুধবার অ্যান্ড্রয়েডের গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে বিনা মূল্যে এ হালনাগাদ ব্যবহারের সুযোগ পাচ্ছেন ব্যবহারকারীরা।
নতুন সংস্করণে পরিবর্তনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, এখন ব্যবহারকারীরা মোবাইল ফোনে বার্তা পাঠানোর মতো করে ফেসবুকের নতুন সংস্করণের মেসেঞ্জার দিয়ে বন্ধুদের বার্তা পাঠাতে পারবেন। এ জন্য নতুন সংস্করণ হালনাগাদ করার সময় ব্যবহারকারীকে নিজের মোবাইল ফোন নম্বর যোগ করতে হবে। নতুন সংস্করণের রং, লে-আউট সাজানো হয়েছে অপারেটিং সিস্টেমের সুবিধা মতো করে। এ ছাড়া এখন চাইলে ব্যবহারকারী পছন্দ অনুযায়ী ব্যস্ত থাকার সময় কিংবা ঘুমানোর সময় মেসেঞ্জারের নোটিফিকেশন বন্ধও করে রাখতে পারবেন। ফেসবুক মেসেঞ্জারের পণ্য ব্যবস্থাপক পিটার মার্টিনাজি জানান, মেসেঞ্জারের নতুন এ সংস্করণে গতির দিকে বেশি মনোযোগ দেওয়া হয়েছে, যাতে ব্যবহারকারীরা আগের চেয়ে দ্রুতগতিতে বার্তা আদান-প্রদান করতে পারেন। ফেসবুক মেসেঞ্জারের নতুন এ চেহারায় খুশি ব্যবহারকারীরা। —ম্যাশেবল ও সিনেট অবলম্বনে কাজী আলম/প্রথম আলো
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!
- Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে