Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

ফেসবুক ৩১ মার্চের পর যেসব ফোনে কাজ করবে না

অনলাইন ডেস্ক পঠিত: 157 বার

প্রকাশিত: March 31, 2017 | 9:27 AM

মোবাইলে ফেসবুক ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ! ৩১ মার্চের পর বেশ কয়েক মডেলের মোবাইল ফোনে কাজ করবে না ফেসবুক! হ্যা, এমন ঘোষণাই দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

এই সময়ের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক। আর ফেসবুকিং করার জন্য নিজের মোবাইলের উপরেই ভরসা করেন অধিকাংশ মানুষ। সে ক্ষেত্রে ফেসবুক অ্যাপ এবং ফেসবুক মেসেঞ্জার অ্যাপ তাদের কাজ সহজ করে দেয়। কিন্তু ফেসবুকের নতুন ঘোষণা অনুযায়ী, বেশ কিছু মোবাইলে এই দু’টি অ্যাপ কাজ করা বন্ধ করে দেবে ৩১ মার্চের পরে।

ফেসবুক ব্লগস্পটের ঘোষণা অনুযায়ী, যে সমস্ত অ্যান্ড্রয়েড ডিভাইসে ফেসবুক এবং মেসেঞ্জার অ্যাপের পুরনো সংস্করণ রয়েছে, সেগুলিতে আর অ্যাপ দু’টির সুবিধা পাওয়া যাবে না।

জানানো হয়েছে, কোনও মোবাইল বা ট্যাবে যদি ফেসবুক অ্যাপের ভি৫৫-এর চেয়ে পুরনো সংস্করণ, অথবা মেসেঞ্চার অ্যাপের ভি১০-এর চেয়ে পুরনো সংস্করণ থেকে থাকে, তা হলে সেই ডিভাইসে অ্যাপ দু’টি অকেজো হয়ে যাবে।

প্রসঙ্গত, ফেসবুকের ভি৫৫ সংস্করণ রিলিজ হয় ১৬ নভেম্বর ২০১৫-এ। আর মেসেঞ্জারের ভি১০ ভার্সান রিলিজ হয় ১০ অক্টোবর ২০১১-এ। অর্থাৎ, আপনি যদি ১৬ নভেম্বর ২০১৫-র পরে ফেসবুক অ্যাপ এবং ১৪ অাগস্ট ২০১৪-র পরে মেসেঞ্জার অ্যাপ আপডেট না করে থাকেন, তা হলে আপনার মোবাইল বা ট্যাবে কাজ করবে না এই দু’টি অ্যাপ।

এছাড়াও উইন্ডোজ ফোনে ফেসবুক অ্যাপ আর কাজ করবে না। উইন্ডোজ ৮ অথবা ৮.১ ও এস সম্পন্ন মোবাইলেও আর মেসেঞ্জার অ্যাপ কাজ করবে না। আইপ্যাডের ক্ষেত্রে ফেসবুকের ভি২৬-এর চেয়ে পুরনো সংস্করণ এবং আইওএস-এর ক্ষেত্রে মেসেঞ্জারের ভি৮-এর চেয়ে পুরনো সংস্করণও অকেজো হয়ে যাবে।
পুরনো অ্যাপগুলিকে বাজার থেকে সরিয়ে দিয়ে নতুন উন্নততর ভার্সানকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে ফেসবুকের তরফে। সূত্র: এবেলা

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV