Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

ফেসবুক ৮ দিক থেকে বিপদে ফেলতে পারে!

অনলাইন ডেস্ক পঠিত: 176 বার

প্রকাশিত: January 4, 2016 | 1:07 AM

ফেসবুক। বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। শিশু থেকে বৃদ্ধা সকলেরই এই মাধ্যমে পদচারণা রয়েছে। নতুন সম্পর্ক স্থাপন কিংবা পুরাতন বন্ধুদের সঙ্গে ফের যোগাযোগের জন্য এই মাধ্যমটির জুড়ি নেই। কিন্তু দিনের পর যেমন রাত আসে, আলোর বিপরীত যেমন অন্ধকার, তেমনি এই মাধ্যমটিরও সব ইতিবাচক নয়, যা আপনাকে বিপদে ফেলতে পারে। তাই সমস্যার পড়ার আগে জেনে নিন ফেসবুকের এমন ৮টা বিষয়।

১) ফেসবুক এসে যাওয়ায়, আপনার মিথ্যে কথা বলা ধরা পড়ে যায় খুব তাড়াতাড়ি। আপনি হয়তো বলেন যে, আপনি পড়াশোনা করছেন এখনও। অথচ, আপনার কোন বন্ধু অফিস পার্টির ছবিতে আপনাকে ট্যাগ করে দিল। ব্যাস, আপনি ধরা পড়ে গেলেন! আপনি নিজে না হয় কিছু পোস্ট করলেন না। কিন্তু কেউ ট্যাগ করে দিলে আপনি জানবেন কীভাবে!

২) ফেসবুকে মানুষের সম্পর্ক বাড়ে, কমে। সম্পর্ক তৈরি হয়। ভাঙে। তাই যারা ফেসবুক বেশি ব্যবহার করে, তাদের আত্মহত্যা করার প্রবণতা বাড়ছে, গবেষকরা এমনটাই বলছে।

৩) ফেসবুকের জন্য আপনি অনেক কপি রাইটের ঝামেলায় পড়ে যেতে পারেন। এমন অনেক ভিডিও থাকে। যেগুলোর কপিরাইট আছে। আপনি হয়তো না জেনেই কিছু শেয়ার করে ফেললেন। আসলে আপনি নিজের সমস্যা নিজেই ডেকে আনলেন!

৪) ফেসবুকে আপনি বেশি সময় কাটান, তাই ফেসবুকে তো আপনার বন্ধুর সংখ্যা বেড়েই চলেছে। কিন্তু এতে আপনার বাস্তব জীবনের বন্ধুরা দূরে চলে যায়, যারা ফেসবুকে খুব একটা বসেন না! এটাও তো একটা সমস্যা।

৫) ফেসবুক বেশি ব্যবহার করলে আপনার শরীরের ক্ষতি হয়। কোনকিছুই বেশি করা ভালো নয়। আর ফেসবুক তো একটা নেশার মতো। বেশি অনলাইন থাকা মানেই, কম ঘুম। কম বিশ্রাম। শরীর খারাপ তো হবেই।

৬) ফেসবুকের জন্য অনেকেরই অবসাদ আসছে। এখানে নতুন সম্পর্ক তৈরি হয়। তেমনই সম্পর্ক নষ্টও তো হয়। তাই বাড়ে অবসাদ।

৭) এমনিতে আপনি হয়তো দুটো সম্পর্ক দিব্যি চালিয়ে যাচ্ছেন। কিন্তু ফেসবুকে এসব করতে গেলে ঠিক ধরা পড়ে যাবেন। সেক্ষেত্রে আপনার কোন সম্পর্কই থাকবে না!

৮) চাকরির ইন্টারভিউ দিয়েছেন হয়তো। তাদের আপনাকে পছন্দ। কিন্তু মানুষ হিসেবে আপনি কেমন, এটা জানার জন্য তারা আপনার প্রোফাইল চেক করল। আর দেখল আপনি মদ খেয়ে পড়ে থাকার ছবিও পোস্ট করেছেন। ব্যাস গেল আপনার চাকরি!

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV