Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ফোবানা ২০১৫ এর মিট দ্য প্রেস এবং বিজয় দিবস উদযাপন : সম্মেলন আগামী ৪-৬ সেপ্টেম্বর ইয়র্ক কলেজে

অনলাইন ডেস্ক পঠিত: 143 বার

প্রকাশিত: December 22, 2014 | 9:10 AM

নিউইয়র্কঃ এতো ব্যাপক আকার, জাঁকজমক, এবং এতোটা সময় হাতে নিয়ে সাথে ফোবানা সম্মেলনের শুভ সূচনা এর আগে কেউ দেখেননি- এমন ছিলো উপস্থিত সুধী সমাবেশের মন্তব্য, অপর দিকে ২৯তম ফোবানা বাংলাদেশ সম্মেলনের উদ্যোক্তারাও অভিভূত হয়েছেন এমন অসাধারণ ও সর্বব্যাপক সুধি সমাগম দেখে। ফোবানার জন্মলগ্ন থেকে জড়িত অনেক শ্রদ্ধাভাজন মানুষ এসেছিলেন দুরদুরান্ত থেকে, এসেছিলেন মিডিয়া ব্যক্তিত্ব, সম্পাদক এবং সংবাদ প্রতিনিধিবৃন্দ। সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দর্শক সারির দিকে তাকিয়ে অনেককে বিস্মিত হয়ে মন্তব্য করতে শোনা যায় ‘ মর্নিং শো’জ দ্যা ডে’। ফ্লোরিডা থেকে আসা ফোবানা সম্মেলনের অন্যতম প্রতিষ্ঠাতা এবং সর্বজন শ্রদ্ধেয় আতিকুর রহমান এই প্রতিনিধিকে বলেন’ মিট দ্যা প্রেস এবং অত্যন্ত সুপরিকল্পিত সাংস্কৃতিক অনুষ্ঠান যদি এমন হয় তাহলে ফোবানা ২০১৫ নিউ ইয়র্ক সিটি আমাদের কি উপহার দেবে তার স্পষ্ট ধারণা আজকেই পেয়ে গেলাম।

MTP১৯ ডিসেম্বর সন্ধ্যে ৭টায় মিট দ্যা প্রেস-এর সময় নির্ধারিত থাকলেও তার অনেক আগেই মিডিয়া প্রতিনিধিদের আগমনে মুখরিত হয়ে ওঠে উডসাইড এর কুইন্স প্যালেস মিলনায়তন। গল্প-গুজবে মেতে থাকা সবাইকে দেখে মনে হচ্ছিলো তাঁরা কোন এক বিশেষ মিলন মেলায় এসে প্রাণের সুখে কুশল বিনিময়ে ব্যস্ত। অত্যন্ত গোছালো এবং দর্শনীয় অভ্যর্থনায় সবার বিশেষ প্রিয় এবং ফোবানা ২০১৫ এর অন্যতম উদ্যোক্তা সেমন্তী ওয়াহেদ এর অংশগ্রহণ এক নতুন মাত্রা যোগ করে। অতিথিদের নামধাম লেখা সুদৃশ্য ব্যাজ, মিডিয়া কিট সবকিছুতেই ছিল রুচির পরিচয়। মিট দ্যা প্রেস শেষে রাত পৌনে ৯টার দিকে বিজয় দিবসের অনুষ্ঠানমালা শুরুর কথা থাকলেও বিপা, সংগীত পরিষদ এবং সুর ও ছন্দের শিল্পীদের আগমনে বর্ণিল হয়ে পুরো মিলনায়তন।

MTP2সন্ধ্যে ঠিক সাড়ে ৭টায় ফোবানা ২০১৫ এর মেম্বার সেক্রেটারি জাকারিয়া চৌধুরী মঞ্চে গিয়ে সমবেত কর্মকর্তা ও বিশেষ অতিথি এবং পৃষ্ঠপোষকদের একে একে মঞ্চে ডেকে নেন। আসন গ্রহণ করেন ফোবানা ২০১৫ এর আহবায়ক এবং বাংলাদেশ লীগ অব আমেরিকার প্রেসিডেন্ট বেদারুল ইসলাম বাবলা, প্রধান উপদেষ্টা ডঃ নুরুন নবী, ফোবানা নির্বাহী কমিটির চেয়ারম্যান ডিউক খান , প্রধান সমন্বয়কারী আবদুল চৌধুরী শাহীন, টাইটেল স্পন্সর এবং উৎসব ডটকমের রায়হান জামান, স্পন্সর এটর্নি আফফার বক্স, মিডিয়া কমিটির চেয়ারপার্সন আকবর হায়দার কিরন, বাংলাদেশ সোসাইটি অব নিউ ইয়র্কের প্রাক্তন প্রেসিডেন্ট এবং ফোবানার উপদেষ্টা নার্গিস আহমেদ, ফোবানার চীফ কন্সাল্টেন্ট আতিকুর রহমান, সিনিয়র নির্বাহী কো-কনভেনর নুরুল আমিন, নির্বাহী কো-কনভেনর আবদুল কাদের মিয়া, ইন্টারস্টেট লিয়াজো প্রধান নাহিদ চৌধুরী মামুন, উপদেষ্টা মীর চৌধুরী ও উপদেষ্টা আবুল কালাম। অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য রাখেন ফোবানার আহবায়ক বেদারুল ইসলাম বাবলা। তিনি বলেন, ‘হৃদয়ে আকাশ-প্রকাশে বাঙালি’ স্লোগানকে সামনে ২৯তম এই ফোবানা সম্মেলনটি আগামী ৪ থেকে ৬ সেপ্টেম্বর জ্যামাইকার ইয়র্ক কলেজের পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে। তিনদিনব্যাপী ওই সম্মেলনে কানাডা, ইউরোপ, বাংলাদেশ, ভারত এবং আমেরিকার বিভিন্ন জায়গা থেকে প্রবাসীদের উপস্থিত থাকার কথা রয়েছে। সম্মেলনে বিষয়ভিত্তিক সেমিনারে অংশ নেয়ার পাশাপাশি উপমহাদেশের শিল্পীরা বিনোদন পর্বে অংশ নিবেন। ফোবানার আহ্বায়ক বেদারুল ইসলাম বাবলা বলেন, “সম্পূর্ণ ব্যতিক্রমী আয়োজনের প্রস্তুতি চলছে। নিউ ইয়র্কে বাংলা সংস্কৃতি নতুন প্রজন্মে প্রবাহের অভিপ্রায়ে দীর্ঘদিন যাবত প্রয়াসরত কয়েকটি সংগঠনের সমন্বয়ে দৃষ্টিনন্দন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। সবগুলো অনুষ্ঠানেই অংশগ্রহণ করবে আমেরিকায় জন্মগ্রহণকারী বাংলাদেশি তরুণ-তরুণীরা।” ফোবানার হোস্ট কমিটির সদস্য-সচিব জাকারিয়া চৌধুরী বলেন, “ফোবানার এই সম্মেলনে বিশেষ গুরুত্ব দেয়া হবে প্রবাসে বেড়ে উঠা বাংলাদেশি প্রজন্মকে। নতুন প্রজন্মের অংশগ্রহণে বেশ কটি পর্ব থাকবে, যাতে তারা বাঙালি সংস্কৃতির সাথে বেশি করে জড়িত হতে পারে।”অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে ফোবানার টাইটেল স্পন্সর উৎসব ডটকমের প্রধান রায়হান জামান বলেন, এর সাথে সম্পৃক্ত হতে পেরে আমরা নিজেদের ভাগ্যবান মনে করছি। অনুষ্ঠানে ডঃ নুরান নবী, ডিউক খান, নার্গিস আহমেদ, আতিকুর রহমান , এটর্নি আফার বক্স ও ওয়েল কেয়ারের সালেহ আহমেদ। মিডিয়া কমিটির চেয়ারপার্সন আকবর হায়দার কিরন সাংবাদিক সহকর্মীদের স্বাগত জানিয়ে বলেন, বিশ্বের রাজধানী বলে খ্যাত নিউ ইয়র্ক সিটিতে অনুষ্ঠিতব্য ফোবানা ২০১৫ হবে আপনাদের আমাদের সবার ফোবানা। আপনাদের যে কোন উপদেশ পরামর্শকে আমরা আন্তরিক ভাবে স্বাগত জানাব। ফোবানা সম্মেলন আয়োজন এবং এই বিষয়ক প্রাসঙ্গিক প্রশ্নের উত্তর দেন বেদারুল ইসলাম বাবলা ও জাকারিয়া চৌধুরী। ফোবানার ইতিহাস নিয়ে এক বিশেষ প্রশ্নের উত্তর দেন ডঃ নুরুন নবী। বাংলাদেশের বেশ ক’টি মূলধারার টিভি চ্যানেল সহ স্থানীয় সব চ্যানেল এবং সংবাদপত্রকে অত্যন্ত গুরুত্বের সাথে মিট দ্যা প্রেস কভার করতে দেখা যায়। সংবাদ সম্মেলনের আনুষ্ঠানিকতা শেষে ফোবানা ২০১৫ এর বিভিন্ন কমিটির কর্মকর্তাদের সাথে পরিচয় করিয়ে দেন জাকারিয়া চৌধুরী। মঞ্চে আসেন উপদেষ্টা জিনাত নবী, উপদেষ্টা প্রফেসর হোসনে আরা রহমান , উপদেষ্টা নিনি ওয়াহেদ, সহকারী সদস্য সচিব আকতার আহমেদ চৌধুরী , সহকারী সদস্য সচিব জাহাঙ্গীর মোল্লা সানী, লিগাল কমিটির চেয়ারম্যান এটর্নি শেখ সেলিম, কালচারাল কমিটির চেয়ারম্যান শারমিন রেজা ইভা, ইনফরমেশন এন্ড কমুনিকেশন চেয়ারপার্সন মিনহাজ আহমেদ শাম্মু, ম্যাগাজিন কমিটির চেয়ারপার্সন কবি শাহীন ইবনে দিলওয়ার, প্রেস এন্ড পাবলিকেশন মামুন এইচ সিরাজী, মহিলা বিষয়ক কমিটির চেয়ারপার্সন রোকেয়া আকতার, রেজিস্ট্রেশন কমিটির চেয়ারপার্সন সেমন্তী ওয়াহেদ, সোসাল মিডিয়া কমিটির চেয়ারপার্সন শহিদুল মল্লিক বাঁধন, ভলান্টিয়ার কমিটির চেয়ারপার্সন আমিনুল ইসলাম কলিন্স, সিকিউরিটি কমিটির চেয়ারপার্সন জসিম উদ্দিন খান মিঠু, কাব্য জলসা কমিটির চেয়ারপার্সন জি এইচ আরজু, বিজনেস এফেয়ারস কমিটির চেয়ারপার্সন বিলাল চৌধুরী, এন্টারটেনমেন্ট কমিটির চেয়ারপার্সন দরুদ মিয়া রনেল, একোমোডেশন কমিটির চেয়ারপার্সন সাইদ হক মুকুল, ট্রান্সপোর্টেশন কমিটির চেয়ারপার্সন মোহাম্মদ সাদী মিন্টু, লিটারেচার কমিটির চেয়ারপার্সন মোশাররফ হোসেন ও কমিউনিটি এফেয়ারস কমিটির চেয়ারপার্সন আতাউর রহমান সেলিম। কালচারাল কমিটির কো-চেয়ারমানবৃন্দ এনি ফেরদৌস, সেলিমা আশরাফ, নিলুফার জাহান, ডানা ইসলাম, ইমদাদুল হক, কাবেরি দাশ ও আবীর আলমগীর, সেমিনার কমিটির কমিটির কো-চেয়ারমানবৃন্দ রানা ফেরদৌস ও মিথুন আহমেদ, মিডিয়া কমিটির কো-চেয়ারমানবৃন্দ নিহার সিদ্দিকী, জাহেদ শরীফ ও মশিউর রহমান, লিগাল কমিটির কো-চেয়ারমানবৃন্দ এডভোকেট মোরশেদা জামান, এডভোকেট আবদুর রহমান মামুন, পাবলিকেশন কমিটির কো-চেয়ারমান নুরুল আফসার সেন্টু ও ইসমত হক খোকন, ওমেন এফেয়ারস কমিটির কো-চেয়ারমানবৃন্দ রোজি আকতার ও শম্পা জামান, কমুনিকেশন কমিটির কো-চেয়ারমান আব্দুল্লাহ আল মামুন, ভলান্টিয়ার কমিটির কো-চেয়ারমান জাফর আহমেদ, কাব্য জলসা কমিটির কো-চেয়ারমানবৃন্দ ডঃ ফারুক আজম ও মুমু আনসারী, লিটারেচার কমিটির কো-চেয়ারমান মনজুর কাদের,বিজনেস এফেয়ারস কমিটির কো-চেয়ারমান এমডি মুনির হোসেন, এন্টারটেনমেন্ট কমিটির কো-চেয়ারমান এমডি লিটন আহমেদ, স্টেট প্রতিনিধি ওয়াশিংটন ডিসি নুরুল আমিন, কানেটিকাট জুনেদ খান, করিম সালাউদ্দিন ভার্জিনিয়া।10530553_10152986836077446_7980900704382776617_o

ফোবানার মূল অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানমালা যে কতো সমৃদ্ধ হবে তার অসাধারণ নমুনা উপহার পেয়েছেন উপস্থিত সুধী শ্রোতা দর্শক। বিপা, সংগীত পরিষদ এবং সুর ও ছন্দের শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা গভীর রাত পর্যন্ত হলভর্তি সবাই প্রান দিয়ে উপভোগ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে সবগুলো সংগঠন এবং দর্শকরা মিলে আমেরিকা এবং বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করেন। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের উপর রচিত কিছু অসাধারণ কবিতা আবৃত্তি করেন ডঃ ফারুক আজম, মুমু আনসারী, জি এইচ আরজু এবং মজুর কাদের। স্বাধীন বাংলা বেতারের কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রয় এবং শহীদ হাসানের কণ্ঠে দেশপ্রেমের গান ছিল বিজয় দিবস অনুষ্ঠানের এক বিরাট পাওয়া। উপস্থাপনায় আবির আলমগীর ছিলেন অত্যন্ত আন্তরিক এবং যথারীতি খুবই সাবলীল। মাসুদ রানার কিবোর্ড বাদন সংগীত অনুষ্ঠানে প্রানের ছোঁয়া এনে দেয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV