Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

২০১৯ সালে ৩৩তম ফোবানা সম্মেলনের স্বাগতিক সংগঠন নিউইয়র্কের ড্রামা সার্কেল

অনলাইন ডেস্ক পঠিত: 143 বার

প্রকাশিত: October 8, 2017 | 11:19 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, মায়ামী, ফ্লোরিডা: বিনা প্রতিদ্বন্দীতায় আগামী ২০১৯ সালে ৩৩তম ফোবানা সম্মেলন আয়োজন করার জন্য নির্বাচিত হয়েছে নিউইয়র্কের ড্রামা সার্কেল। ৮ অক্টোবর ফ্লোরিডার মায়ামী শহরে অনুষ্ঠিত ৩১তম ফোবানা সম্মেলনের তৃতীয় দিন বিনা প্রতিদ্বন্দীতায় নিউইয়র্কে ৩৩তম ফোবানা সম্মেলন আয়োজনের জন্য স্বাগতিক কমিটি হিসাবে নির্বাচিত হয় নিউইয়র্কের জনপ্রিয় নাট্যদল ড্রামা সার্কেল। প্রধান নির্বাচন কমিশনার আজাদুল হক কর্তৃক ২০১৯ সালের স্বাগতিক সংগঠন হিসাবে ড্রামা সার্কেলের নাম ঘোষনার সাথে সাথে উল্লাসে মেতে উঠেন সংগঠনের নার্গিস আহমেদ, আবীর আলমগী, সুধা কান্তা সহ অন্যান্য নেতৃবৃন্দ। উত্তর আমেরিকা প্রবাসের অত্যন্ত পরিচিত মুখ সংগঠক নার্গিস আহমেদ এবং জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব আবির আলমগীরের তত্বাবাধানে আগামী ২০১৯ সালে নিউইয়র্কে ৩৩তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে।
৩৩তম ফোবানার স্বাগতিক সংগঠন হবার গৌরব অর্জন করে ড্রামা সার্কেল কর্মকর্তা নার্গিস আহমেদ ও আবীর আলমগীর শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা ২০১৯ সালে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ফোবানা সম্মেলনে অংশগ্রহন করার জন্য উপস্থিত সবাইকে সাদর আমন্ত্রন জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV