Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

ফ্লোরিডার মায়ামীতে ৬, ৭ ও ৮ অক্টোবর ফোবানার ৩১তম আসর : নিউইয়র্কে সাংবাদিক সম্মেলন ১৩ মে

অনলাইন ডেস্ক পঠিত: 126 বার

প্রকাশিত: April 23, 2017 | 11:44 PM

ফ্লোরিডা: আগামী ৬, ৭ ও ৮ অক্টোবর শুক্র, শনি ও রবিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামী শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফোবানার ৩১তম আসর। “মানবতার জন্য ঐক্য” এই স্লোগান নিয়ে বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার আয়োজনে অনুষ্ঠিতব্য এই ফোবানা সম্মেলনকে সামনে রেখে আগামী ১৩ মে শনিবার নিউইয়র্কে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ৩১তম ফোবানা সম্মেলনের কনভেনার এম রহমান জহির ও সদস্য সচিব আরিফ আহমেদ আশরাফ।

৩১ ফোবানার স্বাগতিক কমিটি কর্তৃক আয়োজিত এই সাংবাদিক সম্মেলন পালকী সেন্টার, ৩৭-২২, ৭৩ ষ্ট্রীট, জ্যাকসন হাইটস, নিউইয়র্কে সন্ধ্যা ৭ ঘটিকার সময় অনুষ্ঠিত হবে। সাংবাদিক সম্মেলনের ৩১তম ফোবানা সম্মেলনের অগ্রগতি সহ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করা হবে। ৩১তম ফোবানা সম্মেলনের স্বাগতিক কমিটি আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে দেশের ও প্রবাসের সকল সাংবাদিক বৃন্দকে উপস্থিত থাকার জন্য বিনীত আমন্ত্রন জানিয়েছেন স্বাগতিক কমিটির কনভেনার এম রহমান জহির ও সদস্য সচিব আরিফ আহমেদ আশরাফ।

৩১তম ফোবানা সম্মেলনের ভেন্যু

আগামী ৬, ৭ ও ৮ অক্টোবর শুক্র, শনি ও রবিবার তিন দিনব্যাপী যুক্তরাষ্ট্রের মায়ামী শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফোবানা সম্মেলনের ৩১তম আসর। বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সম্মেলন। সম্মেলনের ভেন্যু মায়ামী শহরের হায়াত রিজেন্সী হোটেল বলরুম। প্রায় ছয় হাজার আসন বিশিষ্ট হায়াত রিজেন্সী হোটেলের বলরুম গত ১৯ মার্চ রবিবার ৩১তম ফোবানা সম্মেলন লিয়াঁজো কমিটির চেয়ারম্যান এবং ফোবানা এক্সিকিউটিভ কমিটির সদস্য আতিকুর রহমান আতিকের নেতৃত্বে পরিদর্শন করেন ফোবানা এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আজাদুল হক আজাদ, এক্সিকিউটিভ সেক্রেটারি এম মাওলা দিলু, জয়েন্ট সেক্রেটারি জাকারিয়া চৌধুরী, সদস্য আরিফ আহমেদ, স্বাগতিক কমিটির প্রেস ও মিডিয়া কমিটির চেয়ারম্যান শিব্বীর আহমেদ প্রমুখ। ৩১তম ফোবানা সম্মেলনের ভেন্যু পরিদর্শন শেষে এক্সিকিউটিভ কমিটির নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার আয়োজনে ৩১তম ফোবানা সম্মেলন একটি স্মরণকালের সম্মেলন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশে ফোবানার রেজিষ্ট্রেশন ট্রেডমার্ক সম্পন্ন

গত ২০ মার্চ রবিবার ফোবানা রেজিষ্টার এবং রেজিষ্টার্ড ট্রেড মার্ক অনুমোদন বাংলাদেশ সরকারের থেকে পেয়েছেন বলে জানিয়েছেন ফোবানা এক্সিকিউটিভ সেক্রেটারি এম মাওলা দিলু। তিনি বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফোবানা রেজিষ্ট্রেশন এবং ট্রেডমার্ক পাওয়ার পর বাংলাদেশে ফোবানা নিয়ে এখন আর কেউ জালিয়াতি করতে পারবেনা। আর করলেও ফোবানার লিগাল টিম তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে পারবে। এছাড়া খুব শিঘ্রই ফোবানা নিয়ে কানাডা সরকারের কাছেও ফোবানার রেজিষ্ট্রেশন এবং ট্রেড মার্কের বিষয়ে আদালতের মাধ্যমে ফোবানার সকল নথিপত্র তুলে ধরে আবেদন করা হবে বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV