ফ্লোরিডায় এক নারীর চোখের ড্রপের বদলে সুপার গ্লু প্রয়োগ, অতপর..
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক নারী চোখের ড্রপ দিতে গিয়ে ভুলবশত সুপার গ্লু দিয়ে ফেলেন। এরপর ৯ দিন চোখের পাতা আটকে ছিল তার। ক্যাথরিন গেডোস নামের ওই নারী বলেন, আমার চোখে কিছু একটা ঢুকে গিয়েছিল। আমি বাড়ির লোকজনের কাছে চিৎকার করে আমার ব্যাগ থেকে চোখের ড্রপ দিতে বলেছিলাম। কিন্তু তারা আমাকে এনে দেয় সুপার গ্লু। চোখে দেয়ার সঙ্গে সঙ্গে জ্বালাপোড়া শুরু করে। পরে চিৎকার করে ৯১১ ফোন করতে বলি। দুই সন্তানের জননী ক্যাথরিনকে প্রথমে ডাক্তাররা ফিরিয়ে দেন কেনতার তার ইনস্যুরেন্স ছিল না। আর চিকিৎসা ব্যয় দেয়ার সামর্থ্য ছিল না ক্যাথরিনের। পরে নয় দিন চোখের পাতা বন্ধ অবস্থায় থাকতে হয় তাকে। ক্যাথরিনের ঘটনাটি স্থানীয় টিভি চ্যানেল ডব্লিউবিপিএফ এ প্রচার হওয়ার পর অস্ত্রপচারের জণ্য ডাক্তাররা তাকে ডেকে পাঠান। অপর এক ডাক্তার তার চোখের পাতা খুলে দেন। ক্যাথরিনকে ডাক্তাররা আস্বস্ত করেছেন তিনি তার দৃষ্টি ফিরে পাবেন। তবে চিকিৎসার জন্য ক্যাথরিনকে খরচ দিতে হয়েছিল কি না সে বিষয়ে খবরে কিছু বলা হয় নি। মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!