Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ফ্লোরিডায় কুদরত-ই খোদা ‘হাইব্রিড কাউয়া আওয়ামী লীগ’ : ফ্লোরিডা আওয়ামী লীগ নেতা এমরান

অনলাইন ডেস্ক পঠিত: 39 বার

প্রকাশিত: June 10, 2017 | 3:26 PM

ফ্লোরিডা: ফ্লোরিডা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ এমরান ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের নামে প্রচারিত এক বিজ্ঞাপণে তাকে অযথা নানাভাবে অভিযুক্ত করার প্রতিবাদ জানিয়েছেন। এক বিবৃতিতে আওয়ামী লীগের নেতা মোহাম্মদ এমরান বলেছেন, আমি কোনদিন ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সদস্য ছিলাম না। অথচ কুদরত-ই খোদা নামক জনৈক ব্যক্তি আমাকে সে অপবাদ দিয়েছেন। আমি সেই ব্যক্তি, যিনি জননেত্রী শেখ হাসিনার আশির্বাদে গঠিত ফ্লোরিডা আওয়ামী লীগের জন্মলগ্ন থেকেই আছি। আমি কখনো আদর্শচ্যুত হইনি, এবং যতদিন বেঁচে থাকবো ততদিন জননেত্রী শেখ হাসিনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শই বুকে ধারণ করেই চলবো।

এক প্রেস বিজ্ঞপ্তিতে মোহাম্মদ এমরান বলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি এম ফজলুর রহমান ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগ তৈরী করেন তার পকেট থেকে। এ ব্যাপারে তিনি কোন ধরনের সম্মেলন অথবা ইলেকশনের তোয়াক্কা করেননি। তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি। কিন্তু তিনি সব সময় ফ্লোরিডাতে এই ধরনের কার্যকলাপ করতে অভ্যস্ত তা ফ্লোরিডার সর্বজন জানেন। তার কথামত ফ্লোরিডায় সবাইকে চলতে হবে। তানাহলে কোন কিছুই হবেনা। 

প্রেস বিজ্ঞপ্তিতে মোহাম্মদ এমরান বলেন, আমি আবারো দ্ব্যর্থহীন ভাবে সকলকে অবহিত করতে চাই যে, আমি কোনদিন ফ্লোরিডা আওয়ামী লীগ অথবা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কোন ধরনের মামলা করিনি। ফ্লোরিডা আওয়ামী লীগ আইনের আশ্রয় নিয়েছিল মো. আইয়ুব খান এবং এম ফজলুর রহমানের বিরুদ্ধে সংগঠনের তহবিল তছরুপের বিচার চেয়ে। সে মামলা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ছিল না। এটা সকলেই জানেন যে, ঐ মামলা মাননীয় আদালতের মাধ্যমেই নিষ্পত্তি হয়েছে। আমার কাছে মাননীয় আদালত দ্বারা নিস্পত্তীর প্রমান গচ্ছিত আছে। প্রয়োজনে আমি পত্রিকার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে অবহীত করব।

মোহাম্মদ এমরান আরো বলেন, কুদরত-ই খোদা এতই জঘন্য যে, তার কূটকৌশল থেকে মসজিদও রেহাই পায়নি। সে বায়তুল মোকাররম মসজিদের ফুড সাপ্লাইয়ের দায়িত্বে ছিলেন। ফুড সাপ্লাইয়ের পর যখন হিসাব চাওয়া হয়, তিনি টাকার হিসাব না দিয়ে মসজিদ থেকে পলায়ন করেছিলেন। সেই কুদরত এখন ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগকে তার ব্যক্তিস্বার্থের হাতিয়ারে পরিণত করার পাঁয়তারা করছেন। কুদরত-ই খোদা হচ্ছেন হাইব্রিড কাউয়া আওয়ামী লীগ। সে সকালে আওয়ামী লীগ আর রাতে বিএনপি।

ফ্লোরিডা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ এমরান বলেন, জাতিরজনক বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যার কথা শোনে আনন্দ-উল্লাস এবং মিস্টি বিতরণ করেছিল এই কুদরত। তার পূর্বসূরি হলেন অলি আশরাফ, যিনি বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত এবং লন্ডনে বসে বঙ্গবন্ধু সরকারকে জালিম সরকার বলে চিৎকার করেছিল। অপরদিকে, আমি মোহাম্মদ এমরান চট্টগ্রামের পাঁচলাইশ থানা ছাত্রলীগের জয়েন্ট কনভেনর ছিলাম, তাছাড়া ইন্টারমেডিয়েট পড়াবস্থায় ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলাম। পরবর্তীতে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। গত জাতীয় নির্বাচনে আমি পাঁচলাইশ-বোয়ালখালি নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থনা করেছিলাম।

প্রেস বিজ্ঞপ্তিতে মোহাম্মদ এমরান বলেন, বলার অপেক্ষা রাখে না যে, জননেত্রী শেখ হাসিনার অনুমোদিত ফ্লোরিডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য, এছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন পদ, যেমন সভাপতি, সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছি। বর্তমানে আমি সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছি। এটা কোন পকেট সংগঠন নয়। এখানে প্রতি ৩ বছর অন্তর নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হয়।

মোহাম্মদ এমরান আরো বলেন, টাকার বিনিময়ে বিএনপি-জামাতীরা ঢুকে পড়েছে ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগে। এ অবস্থায় যারা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অবিচল আস্থাশীল তাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করেছে কাওয়া আওয়ামী লীগাররা। এই কাউয়া আওয়ামী লীগের ব্যাপারে সকলকে সজাগ থাকার আহবান জানাচ্ছি এবং কুদরতের মত জঘন্য লোকের প্রচারণায় বিভ্রান্ত না হবার জন্য সকলের প্রতি আহ্বান ও অনুরোধ জানাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV