ফ্লোরিডায় নাইট ক্লাবে গুলি, নিহত ২, আহত ১৭ : সন্দেহভাজন একজন আটক
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি নাইটক্লাবে গুলিতে নিহত হয়েছে কমপক্ষে ২ জন। আহত হয়েছে ১৭ জন। রোববার মধ্যরাতের সামান্য পরেই ফোর্ট মেয়ারে ক্লাব ব্লুতে গুলি শুরু হয়। তবে এটা কোন সন্ত্রাসী হামলা কিনা তা নিশ্চিত হওয়া যায় নি। খবরে বলা হয়েছে, ওই ক্লাবে টিনেজারদের জন্য ‘টিন নাইট’ আয়োজন করা হয়েছিল। অকস্মাৎ সেখানে গোলাগুলি শুরু হয়। মূলত সেখানে যাদের বয়স ১৩ বছর বা তার কাছাকাছি টার্গেট করা হয়েছে তাদেরকে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, কমপক্ষে ৩০টি গুলি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এতে জড়িত দু’জন অস্ত্রধারী। সন্দেহজনকভাবে একজনকে আটক করা হয়েছে। আরেকজন পালিয়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেখতে পায় আহত অনেক মানুষ রক্তের মধ্যে পড়ে আছে। তাদের অনেকের অবস্থা গুরুত্বর। পুলিশ মনে করছে এ ঘটনার সঙ্গে একটি বাড়ি ও একটি গাড়ি সম্পৃক্ত। কয়েক সপ্তাহের মধ্যে এটা ফ্লোরিডায় দ্বিতীয় গোলাগুলির ঘটনা। জুনে অরল্যান্ডোতে সমকামীদের এক নৈশক্লাবে হামলা করে এক অস্ত্রধারী হত্যা করে ৪৯ জনকে। সেটা যুক্তরাষ্ট্রের বর্তমান সময়ের সবচেয়ে ভয়াবহ হামলা।মানবজমিন
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ