ফ্লোরিডায় ২৫তম এশিয়ান ট্রেড ফুড ফেয়ার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ১৭-১৮ মার্চ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ওয়েষ্ট পাম বীচ, ফ্লোরিডা: আগামী ১৭ ও ১৮ মার্চ শনিবার এবং রবিবার ফ্লোরিডার ওয়েষ্টপাম বীচে অনুষ্ঠিত হচ্ছে ২৫তম এশিয়ান ট্রেড ফুড ফেয়ার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের জমজমাট আসর। সাউথ ফ্লোরিডা ফেয়ারগ্রাউন্ডস (এক্সপো), ৯০৬৭ সাউদার্ন বুলুভার্ড, ওয়েষ্ট পাম বীচ, ফ্লোরিডা ৩৩৪১১ এ বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার আয়োজনে এবং উৎসব ডট কমের স্পন্সরে অনুষ্ঠিত হবে এই এশিয়ান ট্রেড ফুড ফেয়ার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ২৫তম আসর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক মন্ত্রী অভিনেতা আসাদুজ্জামান নুর। অনুষ্ঠানে বাংলাদেশ, চায়না, জাপান কোরিয়া, ভারত সহ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিরা তাদের নিজেদর তৈরি জিনিষপত্রের দোকান সহ খাদ্য এবং সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহন করে। এ বছর বাংলাদেশ থেকে আসছেন প্রখ্যান সঙ্গীত শিল্পী মমতাজ এবং নৃত্যশিল্পী মৌ। ভারতের ইন্ডিয়ান আইডল প্রতিযোগীতার বিজয়ীরাও এই ২৫তম এশিয়ান ট্রেড ফুড ফেয়ার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন করবে। এছাড়াও রয়েছে স্থানীয় শিল্পীদের জমজমাট পরিবেশনা।
অনুষ্ঠানে প্রতিদিনের জন্য টিকেট ১২ ডলার নির্ধারন করা হয়েছে। অনুষ্ঠানের টিকেট রির্জাভেশন সহ যাবতীয় তথ্যের জন্য ৫৬১-৩৮৯-৮৮৪৪, ৫৬১-৮৭৬-২২৫৫, ৭৫৪-২৪৬-২৮০১ এ যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া