Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

ফ্লোরিডা আওয়ামী লীগ ও ষ্টেট যুবলীগের বিজয় দিবস উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 9 বার

প্রকাশিত: December 18, 2016 | 7:38 AM

ফ্লোরিডা: যথাযোগ্য মর্য্যাদা ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে যৌথ ভাবে বিজয় দিবস উদযাপন করেছে ফ্লোরিডা আওয়ামী লীগ ও ফ্লোরিডা ষ্টেট যুবলীগ। বিজয়ের ৪৫তম দিবস উপলক্ষে গত ১৬ ডিসেম্বর শুক্রবার ফ্লোরিডার ওয়েষ্ট পামবীচ শহরের ফ্লেবার অব ইন্ডিয়া রেষ্টুরেন্টে ফ্লোরিডা আওয়ামী লীগ ও ষ্টেট যুবলীগের যৌথ উদ্যেগে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন ফ্লোরিডা আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান এবং সভা পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব টিপু। সভার শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশনা এবং পবিত্র কোরান থেকে পাঠ করনে মোহাম্মদ সালাউদ্দীন ও পবিত্র গীতা থেকে পাঠ করেন দপ্তর সম্পাদক উত্তম দে। বিজয় দিবসের আলোচনা সভায় অংশগ্রহন করেন আওয়ামী লীগ সহ সভাপতি হাসান জাহাঙ্গীর, সাধারন সম্পাদক এম রহমান জহির, সাংস্কৃতিক সম্পাদক রফিকুল ইসলাম, তাজউদ্দীন, ফ্লোরিডা ষ্টেট যুবলীগ সভাপতি আওয়াল দেওয়ান, সহ সভাপতি আলী আক্কাস, নজরুল ইসলাম মান্না, এস আই হাবিব আ্যানী, হারুন চৌধুরী, সহ সাধারন সম্পাদক মোহাম্মদ খোরশেদ, আওয়ামী লীগ দপ্তর সম্পাদক উত্তম দে, প্রধান উপদেষ্টা আমির আলী, উপদেষ্টা আবদুল ওয়াহেদ মাহফুজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব চিত্রা সুলতানা প্রমুখ। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার সিনিয়র সহ সভাপতি এবিএম গোলাম মোস্তফা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এই পর্বে দেশাতœবোধক গান পরিবেশন করে বাবু, সালাউদ্দীন, রফিকুল ইসলাম সহ আরো অনেকে। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সাংস্কৃতিক সম্পাদক রফিকুল ইসলাম। সবশেষে ফ্লোরিডা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম রহমান জহির ও ফ্লোরিডা ষ্টেট যুবলীগ সভাপতি আওয়াল দেওয়ান সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV