বগুড়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ড. সিদ্দিকুর রহমানকে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ধন্যবাদ জ্ঞাপন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বগুড়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ করায় দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুবুর রহমান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।
নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতি সম্প্রতি দেশের উত্তরাঞ্চলের দু’টি জেলার বন্যা দুর্গত মানুষের অবস্থা দেখতে গাইবান্ধা ও বগুড়া জেলা পরিদর্শন করেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা বগুড়ার সারিয়াকান্দিতে বন্যার্তদের মাঝে ত্রাই বিতরণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ করেন। এসময় তার সাথে ছিলেন আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান ও কার্যকরী সদস্য শাহানারা রহমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বগুড়া সফরকালে তাকে অভ্যর্থনা জানান যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান ও কার্যকরী সদস্য শাহানারা রহমান। প্রেস বিজ্ঞপ্তি
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ