Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বগুড়া ডিস্ট্রিক্ট এসোসিয়েশন ইউএসএ’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 180 বার

প্রকাশিত: June 15, 2017 | 12:12 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক রিপোর্ট : নিউইয়র্কে কুইন্স প্যালেসে প্রবাসে বগুড়াবাসীর প্রথম আন্তর্জাতিক ও প্রানপ্রিয় সংগঠন বগুড়া ডিস্ট্রিক্ট এসোসিয়েশন ইউএসএ ইন্ক এর ইফতার ও দোয়া মাহফিল গত ৪ জুন রবিবার অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো রোকনুজ্জামান নয়ন এবং সাধারণ সম্পাদক মহব্বত আলী আকন্দের সঞ্চালনায় আয়োজিত ইফতার পার্টিটি বগুড়াবাসীর মিলনমেলায় পরিনত হয়।
ইফতারের পূর্বে পবিত্র কোরআন থেকে আলোচনা ও দোয়া করেন সংগঠনের উপদেষ্টা মোঃ হেলাল উদ্দিন। ইফতার মাহফিল শেষ হবার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সম্মানিত অতিথিবৃন্দের পক্ষ থেকে সনামধন্য এটর্নি এট ল’ মঈন চৌধুরী বলেন আজকে বগুড়াবাসীর এত বড় ইফতার মাহফিলে আমি উপস্থিত হতে পেরে গর্বিত এবং আনন্দিত। বগুাড়াবাসী ভবিষ্যতে এই প্রবাসে আরো এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আতোয়ারুল আলম গর্বভরে বলেন ঐক্যবদ্ধ বগুড়ার লক্ষে আমরা সবকিছু করবো ইনশাল্লাহ। বগুড়াবাসীর ঐক্য আর বেশী দুরে নয়, সময়ের ব্যাপার মাত্র। সংগঠনের সদ্য বিদায়ী ও ঐক্যবদ্ধ বগুড়ার বিশিষ্ট রাজনীতিক ও সমাজকর্মী ও সাবেক সভাপতি ও বর্তমান কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য জনাব রাফেল তালুকদার বলেন, যে কোন কিছুর বিনিময়ে ঐক্যবদ্ধ বগুড়া গড়ার অংগীকারের কথা সবাইকে স্মরণ করিয়ে দেন। 

বগুড়া সমিতি অব নর্থ আমেরিকার সম্মানীত সভাপতি জনাব সাদেকুল বদরুজ্জামান পান্না বলেন ঐক্যবদ্ধ বগুড়াবাসীর ঐক্য সময়ের ব্যাপার মাত্র। আরো শুভেচ্ছা বক্তব্য দেন জিয়া হক, মোফাজ্জল আলী হায়দার, মোঃ কাদের, রাজু আহমেদ, কামরুল হাসান, বাবু পাইকার, ওসমান চৌধুরী, ফারুক হোসেন মিঠু এবং বাংলাদেশ সোসাইটি’র সম্মানিত সদস্য ফারহানা চৌধুরী।সমগ্র ইফতার মাহফিল অনুষ্ঠানটি সূচারুভাবে সম্পন্ন করতে এবং এই ইফতার মাহফিল এর উদযাপন কমিটির সম্মানীত আহবায়ক জনাব শাহ আফজাল হোসেন বলেন, আপনাদের সবাইকে এই ইফতার মাহফিরে আসবার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং আমি অনুষ্ঠানের আহবায়ক হিসাবে চেষ্টা করেছি বগুড়াবাসীকে একটি সুন্দর ইফতার মাহফিল উপহার দেবার। ইফতার মাহফিল এর উদযাপন কমিটির সদস্য সচিব মোহাম্মদ আলী মানসম্পন্ন ইফতার মাহফিলটি উপহার দেয়ার কৃতিত্ব কমিটির সবাইকে শেয়ার করে বলেন আমি কৃতজ্ঞ সকলের সহযোগিতার জন্য।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রোকনুজ্জামান নয়ন বলেন, আপনাদের সবাইকে আমাদের এই ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি এবং অনিচ্ছাকৃত ভূল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম জাস্টিস, বজলুর রহমান আকন্দ, মোঃ সাইফুল ইসলাম, তারিকুল ইসলাম (টিকু), কামরুজ্জামান লালু, জাহাঙ্গির আলম (লিপন), রফিকুল ইসলাম (রফিক) প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV