Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

বগুড়া ডিস্ট্রিক্ট এসোসিয়েশন ইউএসএ’র বার্ষিক সাধারণ সভা

অনলাইন ডেস্ক পঠিত: 172 বার

প্রকাশিত: December 29, 2017 | 10:57 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বগুড়া ডিস্ট্রিক্ট এসোসিয়েশন ইউএসএ ইন্ক এর বার্ষিক সাধারণ সভা ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২৫ ডিসেম্বর জ্যাকজন হাইটস্থ পালকি পার্টি হলে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি ওয়াহেদ আলী মন্ডল এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মহব্বত আলী আকন্দ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন সংগঠনের উপদেষ্টা মো: হেলাল উদ্দীন।সভায় সাধারণ সম্পাদক মহব্বত আলী আকন্দ বার্ষিক এবং আর্থিক প্রতিবেদন পেশ করেন। সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাংগঠনিক বক্তব্য রাখেন। স্বাগতিক বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম সদস্য মোফাজ্জল আলী হায়দার। সংগঠনের পর্যালোচনামূলক বক্তব্য দেন উপদেষ্টা মো: হেলাল উদ্দীন। বগুড়াবাসীর ঐক্যকে সুদৃঢ় করার লক্ষ্যে এবং নবগঠিত কার্যকরী পরিষদকে সুসংহত হয়ে এগিয়ে যাওয়ার জন্য গঠনমূলক ও নির্দেশনামূলক বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা রাফেল তালুকদার।
প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুর রহমান ভান্ডারী (রাজ) দিক নির্দেশনামূলক বক্তব্য দেন এবং সংগঠনকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য কিছু প্রস্তাব রাখেন। আরো বক্তব্য রাখেন শাহ আফজাল হোসেন, মোহাম্মদ আলী, একেএম এ রশিদ এবং ট্রাস্ট্রি বোর্ডের সদস্য সাবেক সভাপতি আব্দুল মান্নান ও সাইফুল ইসলাম (মান্না)।
সদস্যের সর্বসম্মতিক্রমে মো: রোকনুজ্জামান নয়নকে সভাপতি হিসাবে এবং ওয়াহেদ আলী মন্ডলকে সিনিয়র সভাপতি হিসাবে দায়িত্ব অর্পন করা হয়।

সাধারণ সভার সভাপতির দায়িত্বভার রোকনুজ্জামান নয়ন এর হাতে তুলে দেন।
২য় পর্বের মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: রোজনুজ্জামান নয়ন এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মহব্বত আলী আকন্দ।
সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক জহিরুল ইসলাম তালুকদার (লিটন) এবং অনুষ্ঠানের সদস্য সচিব সাইফুল ইসলাম। বিজয় দিবস আলোচনা পর্বে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী মন্ডল। তিনি বলেন, ‘বগুড়া জেলা পাক সেনাদেরদ হাত থেকে শক্রুমুক্ত হয় ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর’।
এসোসিয়েশনের পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল মতিন তালুকদার, ইঞ্জিনিয়ার কায়দুল ইসলাম রঞ্জু, উপদেষ্টা রাফেল তালুকদার, আজিজুল হক (মুন্না) এবং মোফাজ্জল আলী হায়দার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এটর্নি মঈন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আতোয়ারুল আলম, বগুড়া সমিতির অব নর্থ আমেরিকা সভাপতি বদরদুজ্জামান (পান্না), স্টুয়ার্ড এন ব্যাবিজ এর স্বত্ত্বাধিকারী কাজী জামান, নিউইয়র্ক বাংলাদেশ লায়ন্স ক্লাবের সভাপতি শাহ নেওয়াজ, ফুমা রিনোভেশন সভাপতি ফাহাদ সোলায়মান, সাবেক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলী সৈয়দ টিপু, বেস্ট হোপ রিয়েলটির চেয়ারম্যান সোলাইমান আলী, বাংলাদেশ সোসাইটির সাবেক সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবুল কাশেম ও সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানে সহযোগীতা করেছেন উপদেষ্টা বিলকিস বানু (লাভলী), মো: সোবহান, সহ সভাপতি বজলুর রহমান আকন্দ, শফিকুল আলম (জাস্টিস), আনোয়ার হোসেন, সহ-সংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম টিকু, কোষাধ্যক্ষ মো: লিটন আলী, দপ্তর সম্পাদক কামরুজ্জামান লালু, সমাজকল্যান সম্পাদক জাহাঙ্গীর আলম লিপন, আপ্যায়ণ সম্পাদক রফিকুল ইসরাম রফিক, সদস্য রাজু আহমেদ এবং শাহ মোহাম্মদ শিপন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ক্লোজআপ ওয়ান তারকা শশি, বাপ্পি সোম, রানু নেওয়াজ এবং কানিজ আয়শা।

 
 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV