Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বগুড়া সমিতির সংবাদ সম্মেলন : সমিতির রেজিষ্টার্ড নাম অন্যায়ভাবে ব্যবহার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা

অনলাইন ডেস্ক পঠিত: 26 বার

প্রকাশিত: November 20, 2014 | 5:44 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক: বগুড়া সমিতি অফ নর্থ আমেরিকা ইনক্ এর রেজিষ্টার্ড নাম অন্যায়ভাবে ব্যবহার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। নিউইয়র্কের জ্যাকসন হাইটসে একটি রেষ্টুরেন্টে গত ১৯শে অক্টোবর বগুড়া সমিতির এক সংবাদ সম্মেলন এ কথা জানানো হয়। সমিতির পূর্নাঙ্গ কার্যকরী কমিটি থাকা সত্তেও তাদের সমিতির নাম ব্যবহার করে একটি স্বার্থনেস্বী মহল বগুড়া সমিতির নির্বাচনের নামে গত নভেম্বর ৯ একটি সাপ্তাহিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের বিরুদ্ধে তারা এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির বিগত কমিটির সাধারন সম্পাদক মাসুদুল হক রুবেল, তাঁকে সহযোগীতা করেন সমিতিরি বর্তমান সভাপতি মোহাম্মদ এ কাদির, সাধারন সম্পাদক আশরাফ হোসেন রতন, সাবেক সভাপতি ও বর্তমান কার্যকরী সদস্য মোহাম্মদ এন মন্ডল ফানসু। এছাড়্ওা উপস্থিত ছিলেন সমিতির কার্যকরী কমিটির সিনিয়র সহ সভাপতি আলতাফ হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট সুরাইয়া মনিরা, কোষাধ্যক্ষ আতাউর রহমান লিটন, আপ্যায়ন সম্পাদক ইউসুফ আলী, সহ সাধারন সম্পাদক ওবায়দুল হক ও সদস্য মো: জাবেদ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বগুড়া সমিতি অফ নর্থ আমেরিকা ইনক্ একটি নট ফর প্রফিট অর্গানাইজেশন। যা গঠিত হয় ২০০৮ সালে এবং নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্টে এই সংগঠনের নিবন্ধকারী হিসেবে আছেন মোহামম্মদ এন মন্ডল। সংস্থাটি গঠিত হবার পর থেকে সংবিধান অনুযায়ী এটি পরিচালিত হয়ে আসছে এবং যথাযথভাবে এটির আয়কর রিটার্ন দাখিল করা আছে।
পূর্ববর্তী কমিটির(২০১২-২০১৩) মেয়াদ উত্তীর্ন হবার পর সংবিধান অনুযায়ী যথাযথ নিয়ম অনুসরন পূর্বক নির্বাচন কমিশন গঠন করা হয়। প্রধান নির্বাচন কমিশনার বিমানের সাবেক উপ-প্রধান প্রকৌশলী এম এ মিয়া গত ২১শে সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যামাইকায় স্টার কাবাব রেষ্ট্যুরেন্টে বিপুল সংখ্যক বগুড়াবাসীর উপস্থিতিতে সমিতির প্রত্যেকটি পদের বিপরীতে কোন প্রতিদ্ব›দ্বি প্রার্থী না থাকায় মনোনয়ন দাখিলকারীদের বিজয়ী বলে ঘোষনা করেন। যা নিউইয়র্কসহ বাংলাদেশের অনেক সংবাদপত্রে প্রকাশিত হয়। (সংবাদ লিঙ্ক যঃঃঢ়ং://িি.িভধপবনড়ড়শ.পড়স/মৎড়ঁঢ়ং/নড়মৎধংধসরঃর)
সমিতির গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন শেষে গত ১৭ই অক্টোবর কুইন্স প্যালেসে নব নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। যে অনুষ্ঠানে প্রবাসের বিভিন্ন সংবাদ মাধ্যম, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক বগুড়াবাসী উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানেরও সংবাদ নিউ ইয়র্ক সহ বাংলাদেশের অনেক সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, অভিষেকের পরে বিগত কমিটির সভাপতি, সাধারন সম্পাদক ও কোষাধ্যক্ষ নতুন কমিটির নিকট ব্যাংকের হিসাব নতুন কমিটির সভাপতি, সাধারন সম্পাদক ও কোষাধ্যক্ষ বরাবর হস্তান্তর করেন।
লিখিত বক্তব্যে আরো উল্লেখ করা হয়, একটি কমিটি গঠন এবং ক্ষমতা হস্তান্তরের দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে কেউ এর বিরুদ্ধে কোন আপত্তিও উত্থাপন করলেন না। অথচ গত ৯ নভেম্বর নিউইয়র্কের একটি সাপ্তাহিক পত্রিকায় আমরা দেখতে পাই একটি স্বার্থনেস্বী মহল বগুড়া সমিতির নির্বাচনের নামে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ওই বিজ্ঞাপনে তাদের বৈধ ব্যাংক হিসাব না থাকায় তারা ক্যাশ মনোনয়ন ফি জমা দেয়ার কথা উল্লেখ করেন। যা সম্পূর্ন বে-আইনী এবং অন্যায়ভাবে করা হয়েছে। বগুড়া সমিতির সুনাম ক্ষুন্ন করতে এরকম বে-আইনী এবং অন্যায় কাজের আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সংবাদ সম্মেলনে সংশ্লিষ্টদের এহেন বে-আইনী কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলা হয়, বগুড়া সমিতির রেজিষ্টার্ড নাম অন্যায়ভাবে ব্যবহার করলে আমরা সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে বাধ্য হবো।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক আজকালের সাখাওয়াত হোসেন সেলিম, সাপ্তাহিক দেশবাংলার সঞ্জীবন দাস, এন টিভির তৌহিদুল ইসলাম ও সাপ্তাহিক মুক্তকন্ঠের শামসুল আলম।
সংবাদ সম্মেলনে সমিতির কর্মকর্তরা সাংবাদিকদেও বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV