বগুড়া সমিতি অফ নর্থ আমেরিকার বাংলা বর্ষবরণ
ইউএসএনিউজঅনলাইন.কম : প্রবাসে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে বগুড়া সমিতি অফ নর্থ আমেরিকার আয়োজনে বাংলা বর্ষবরণ-১৪২২ অনুষ্ঠিত হয় ১৭ই এপ্রিল শুক্রবার নিউইয়র্ক সিটির জ্যামাইকায় এক্সিট রিয়েলিটি অডিটোরিয়ামে । সমিতির সভাপতি মোহাম্মদ এ কাদির এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আশরাফ হোসেন রতন এবং সাংগঠনিক সম্পাদক এ্যাড: সুরাইয়া মনিরার পরিচালনায় সভা অনুষ্ঠিত হয় । বিপুল সংখ্যক বগুড়াবাসীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠান । বগুড়াবাসী ছাড়াও প্রবাসের গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা নাসির খান পল, সহ-সভাপতি ডা: আব্দুল লতিফ, আব্দুল মজিদ, শাহানা বেগম রীনা, হুমায়ুন ফাউন্ডেশনের মুনিয়া মাহমুদ, গোবিন্দগঞ্জ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক জাহিদ জেমস সহ অনেকে।
বৈশাখের দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় সাংষ্কৃতিক অনুষ্ঠান। সংগীত পরিবেশন করেন প্রবাসের অন্যতম শিল্পি লেমন চৌধুরী, সোমা রহমান, নার্গিস রহমান সহ অনেকে। নৃত্য পরিবেশন করেন প্রবাসের অন্যতম নৃত্যশিল্পি নারমিন। এছাড়াও সমিতির নৃত্যশিল্পিরা নৃত্য পরিবেশন করেন তাঁরা হলেন আফিয়া আনজুম লাবন্য, উৎস, প্রিয়ন্তি পাল ও স্বর্নালী। চমৎকার এই সাংষ্কৃতিক অনুষ্ঠান সবাই উপভোগ করেন বিমোহিত হয়ে।
গাংষ্কৃতিক অনুষ্ঠান শেষে নৈশভোজ অনুষ্ঠিত হয়। নৈশভোজের খাবার বগুড়ার গৃহবধুরা বাসায় রান্না কওে সরবরাহ করেন। যা ছিলো সত্যই মুখরোচক। পান্তা- ইলিশ, পিঠা সহ সকল দেশী খাবার খাদ্য তালিকায় ছিলো।
যাদের অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয় তাঁরা হলেন মোহাম্মদ এ কাদিও, আশরাফহোসেন রতন, মোহাম্মদ এন মন্ডল ফানসু, আগা ই জলিল তুহিন, মাসুদুল হক রুবেল, রোকেয়া বেগম, আলতাব হোসেন সবুজ, রেজাউদ্দৌলা এ্যাপোলো, আবু তাহের, বিধান চন্দ্র পাল, ওবায়দুল হক, আতাউর রহমান লিটন, এ্যাডঃ সুরাইয়া মনিরা, রবিউল ইসলাম, রাশিদা খাতুন হীরা, রাশেদ আল হেলাল রতন, গোলাম রাব্বানী, ইউসুফ আলী, স্বপন, সুফিনাজ স্বপ্না, রানা আহমেদ, মুন, চন্দনা কাদির, সাদিয়া কাদির, শিল্পি সবুজ, চম্পা পাল, মনি, চন্দনা সহ সমিতির সকল সদস্যবৃন্দ।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes