বঙ্গবন্ধুর ব্যবহৃত গাড়ি মাত্র ৩০ হাজার টাকায় বিক্রি!
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যবহার করা গাড়ি মাত্র ৩০ হাজার টাকায় বিক্রি হয়েছে। বঙ্গবন্ধু যে গাড়িতে করে বাংলাদেশের স্বাধীনতার অন্যতম দিকপাল ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ দিতে গিয়েছেন সেই গাড়িটি এখন বেহাত।
উপস্থাপক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ‘আবদুন নূর তুষার’ এর বৃহস্পতিবার দুপুরে দেয়া একটি ফেসবুক স্ট্যাটাস থেকে এই তথ্য জানা যায়। ওই স্ট্যাটাসে তিনি লিখেন:-
‘৭ মার্চের ভাষণ ও ৭ মার্চ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলির মধ্যে একটি। এই দিনের বিভিন্ন মেমোরাবিলিয়া বা স্মৃতিময় স্মারক সংরক্ষণ করা জরুরী।
যে মাইকে বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন। যে নাগরা মেশিনে শব্দ ধারণ করা হয়েছিল, যে ক্যামেরায় ছবি নেয়া হয়েছিল এগুলো সবই স্মারক। কিন্তু যে গাড়ীটাতে তিনি সোহরাওয়ার্দি উদ্যানে গিয়েছিলেন? সেই গাড়ীটি কোথায়? আমাকে আমার এক ছোটভাই জানালো, গাড়ীটা নাকি কিছুদিন আগেও একটি গ্যারেজে ছিল এবং গ্যারেজ মালিক সেটা ধোলাই খালে বিক্রি করে দিয়েছে। মাত্র ৩০ ০০০ টাকায়। গাড়ীটা স্ক্র্যাপ হয়ে গেছে।
কথা সত্য কিনা জানি না। তবে যদি সেটা হয়ে থাকে, সেটা খুবই দু:খের কথা। গাড়ীর নাম্বার পেটেন্টটাও নাকি সে দেখেছে।
আমার মন খারাপ হলো। আমরা একদিন অনেক উন্নত হবো, কিন্তু আমাদের ইতিহাসের অনেক স্মারক কি হারিয়ে যাবে?’
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ