Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীতে নিউইয়র্কে প্রবাস-প্রজন্মের সমন্বয়ে বিভিন্ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের

অনলাইন ডেস্ক পঠিত: 46 বার

প্রকাশিত: March 19, 2018 | 7:33 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবের শততম জন্মবার্ষিকীতে নিউইয়র্কে প্রবাস-প্রজন্মের সমন্বয়ে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করলো যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ। ৯৮তম জন্মদিন উপলক্ষে ১৮ মার্চ রোববার নিউইয়র্ক সিটির ইত্যাদি পার্টি হলে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভায় আরো জানানো হয়, হাজার বছরের শ্রেষ্ঠ্য বাঙালি শেখ মুজিবুর রহমানের জীবন-কর্ম সম্পর্কে নতুন প্রজন্মে স্পষ্ট একটি ধারণা দিতে হবে।
‘বঙ্গবন্ধু শুধু বাঙালি জাতির মুক্তির দিশারি ছিলেন না, তিনি ছিলেন বিশ্বের বঞ্চিত-নীড়িত মানুষের মুক্তির পথিকৃত-এসব তথ্য সবিস্তারে মার্কিন মুল্লুকেও প্রচার করতে হবে। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক কাঠামো ঢেলে সাজানো হবে’-এসব তথ্য উপস্থাপন করেন সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা ও বিজ্ঞানী ড. নূরন্নবী। হোস্ট সংগঠনের যুগ্ম সম্পাদক মাহাবুর রহমান টুকুর সহযোগিতায় সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা করেন অপর যুগ্ম সম্পাদক স্বীকৃতি বড়–য়া।
বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন-অগ্রযাত্রার সমর্থনে আন্তর্জাতিক জনমত সোচ্চার করার পাশাপাশি প্রবাসীদের ঐক্যবদ্ধ করার সংকল্প ব্যক্ত করে বক্তব্য রাখেন সাপ্তাহিক বাঙালির সম্পাদক কৌশিক আহমেদ, সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেফায়েত চৌধুরী, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার, মুক্তিযোদ্ধা মনির উদ্দিন, মুক্তিযোদ্ধা ড. এম এ বাতেন ও শরাফ সরকার, কম্যুনিটি লিডার নব্যেন্দু দত্ত, ডা. টমাস দুলু রায়, চন্দন দত্ত প্রমুখ। অনুষ্ঠানের শেষে জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় উৎসবমুখর পরিবেশে। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV