বঙ্গবন্ধুর সাবেক একান্ত সচিব ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সভাপতি নূরুল ইসলাম অনুর ইন্তেকাল, প্রধানমন্ত্রী ও যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের শোক
ইউএসএনিউজঅনলাইন.কম : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাবেক একান্ত সচিব ও যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাবেক সভাপতি এ এম নূরুল ইসলাম অনু হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। বাংলাদেশ সময় ১৮ই অক্টোবর বুধবার সকাল ৭টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দুই ছেলে, নাতি-নাতনি, এক ভাই ও এক বোন এবং বহু আত্মীয়স্বজন ও গুনগ্রাহি রেখে গেছেন। মরহুমের আমেরিকা প্রবাসী দু’ছেলে বাবার অসুস্থতার খবর পেয়ে পূর্বথেকেই দেশে অবস্থান করছেন বলে জানা গেছে। পারিবারিক সূত্রে জানা গেছে,বুধবার বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর ব্যক্তিগত সচিব এ এম. নূরুল ইসলাম অনুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি অনুর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সহানভূতি জানান।
এদিকে, নূরুল ইসলাম অনুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। তারা এক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
বিবৃতিতে জানান হয়, খুব শিগগির যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ মরহুম নূরুল ইসলাম অনুর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল এবং তার কর্মময় জীবন নিয়ে আলোচনা সভার আয়োজন করবে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ