Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আনন্দ র‌্যালি

অনলাইন ডেস্ক পঠিত: 88 বার

প্রকাশিত: November 3, 2017 | 12:11 AM

তৈয়বুর রহমান টনি, নিউইয়র্ক : একাত্তরের ৭ মার্চ যে ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সেই ভাষণ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে ইউনেস্কোর ‘মেমোরি অব দা ওয়ার্ল্ড’ হিসেবে ইন্টারন্যাশনাল রেজিস্টারে যুক্ত হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় ভ’মিকা পালনকারি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবের এই ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতিকে অভিনন্দিত করে ৩১ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এক ‘আনন্দ-র‌্যালি’ করেছে।

‘দিন যত যাচ্ছে, বঙ্গবন্ধুর বিচক্ষণতাপূর্ণ নেতৃত্ব-গুণ ততই উদ্ভাসিত হচ্ছে বিশ্বব্যাপী। বাঙালি জাতির জন্যে এ এক পরম গৌরবের অধ্যায় হিসেবে পরিণত হলো-বলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। ড. সিদ্দিক বলেন, “বিশ্ব এখন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমাদের গৌরবময় স্বাধীনতা সংগ্রামের কথা আরও বেশি জানতে পারবে।”

জ্যাকসন হাইটসে খাবার বাড়ি স্কোয়ারে অনুষ্ঠিত এ র‌্যালিতে সর্বস্তরের নেতা-কর্মীর সমাগম ঘটে। সকলেই সমস্বরে বঙ্গবন্ধুর জয়ধ্বনি করেন এবং তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে চলাকে ত্বরান্বিত করার সংকল্প ব্যক্ত করেছেন।

হোস্ট সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় অনুষ্ঠিত এ র‌্যালিতে অংশগ্রহণকারি নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি আকতার হোসেন, সৈয়দ বসারত আলী, শামসুদ্দিন আজাদ ও আবুল কাশেম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি,  নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, সহ-সভাপতি মাসুদ সিরাজী, নির্বাহী সদস্য খোরশেদ খন্দকার এবং আজহারুল ইসলাম লিটন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস, যুবলীগের নেতা নান্টু মিয়া ও রব প্রমুখ। ইউনেস্কো মহাপরিচালক ইরিনা বোকোভা ৩০ অক্টোবর সোমবার প্যারিসে এই জাতিসংঘ সংস্থার কার্যালয়ে ওই সিদ্ধান্তের কথা জানান।

৪৬ বছর আগে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) স্বাধীনতাকামী ৭ কোটি মানুষকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বঙ্গবন্ধু বলেছিলেন, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম- এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।”তার ওই ভাষণের ১৮ দিন পর পাকিস্তানি বাহিনী বাঙালি নিধনে নামলে বঙ্গবন্ধুর ডাকে শুরু হয় প্রতিরোধ যুদ্ধ। নয় মাসের সেই সশস্ত্র সংগ্রামের পর আসে বাংলাদেশের স্বাধীনতা।

ইউনেস্কো জানিয়েছে, তাদের মেমোরি অব দ্য ওয়ার্ল্ড (এমওডব্লিউ) কর্মসূচির ইন্টারন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি গত ২৪ থেকে ২৭ অক্টোবর প্যারিসে দ্বিবার্ষিক বৈঠক শেষে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণসহ মোট ৭৮টি দলিলকে এবার ‘ডকুমেন্টারি হেরিটেজ’ হিসেবে ‘মেমোরি অব দা ওয়ার্ল্ড’ হিসেবে ইন্টারন্যাশনাল রেজিস্টারে যুক্ত করার সুপারিশ দেয়। এরপর মহাপরিচালক ইরিনা বোকোভা ওই সুপারিশে সম্মতি দিয়ে বিষয়টি ইউনেস্কোর নির্বাহী পরিষদে পাঠিয়ে দেন এবং সোমবার আনুষ্ঠানিকভাবে সেই তথ্য প্রকাশ করেন।

 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV