বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট নিয়ে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের উদ্যেগে মতবিনিময় সভা
টনি ফ্লোরিডা থেকেঃ বঙ্গবন্ধুর জীবদ্দশায় বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র স্হাপনের মধ্য দিয়ে স্যাটেলাইট জগতে প্রবেশ করেছিল বাংলাদেশ । এরপর ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার করার পর ১৯৯৬ সাল পর্যন্ত স্যাটেলাইটের ক্ষেত্রে তেমন দৃশ্যমান কোন উন্নতি চোখে পড়েনি। দীর্ঘ ২১ বছর পর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পর পূর্ববর্তী সরকারগুলোর মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কর্মকান্ডকে সমুলে উৎপাটন করে নতুন করে দেশ গঠনের কাজে আত্বনিয়োগ করেন । সেই সময় দেশ গঠনের অন্যান্য কর্মকান্ডের সংগে স্যাটেলাইট জগতে দেশের অবস্হান সুসংহত করতেও অনেক পদক্ষেপ নেওয়া হয় । বাংলাদেশের ইতিহাসে বংগবন্ধু স্যাটেলাইট -১ উৎক্ষেপণ হবে একটি ঐতিহাসিক মাইল ফলক।
সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী এর উদ্যেগে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করেন স্থানীয় আহমদ রেস্টুরেন্টে রাত ৯টায় । সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী এর উদ্যেগে মতবিনিময় সভার সভাপত্বিত করেন সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের সভাপতি জয়নাল চৌধুরী ও সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন সেন্টুর পরিচালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আত্তয়ামী লীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের উপলক্ষে ফ্লোরিডার ওরল্যান্ডোতে সরজমিনে দেখতে নিউ ইর্য়ক থেকে ছুটে গিয়েছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান তার উপলক্ষে তাৎক্ষানিক মতবিনিময় সভার আয়োজন করেন। সভায় আরও বিশেষ অতিথি ও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, নির্বাহি সদস্য শাহানারা রহমান, সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী এর উপদেষ্টা মুক্তিযোদ্ধা ডা. সিরাজুল ইসলাম,মামুনুল আজম, মুক্তিযোদ্ধা মাসুম সৈয়দ,ডাঃবশির আতিকুজ্জামান,সহ-সভাপতি আসিফ ইকবাল কাজী, আতাউর রহমান, মোজা্জেম ইকবাল, যুগ্ন সাধারন সম্পাদক নাজিম উল্লাহ লিটন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর সর্দার ও প্রমূখ।
প্রধান অতিথি ড. সিদ্দিকুর রহমান বলেন, কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ৪ মে সেটি মহাকাশে উৎপেক্ষণের কথা থাকলেও তা পেছাচ্ছে। এটি ৭ মে উৎক্ষেপণের কথা রয়েছে। তবে ৭ মে-ই যে স্যাটেলাইটটি আকাশে উড়বে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। কারণ, পৃথিবীর কোনো দেশই দিনক্ষণ ঠিক করে স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারে না।
আরও বলেন, স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য আবহাওয়া গুরুত্বপূর্ণ বিষয়। যদি আবহাওয়া ভালো থাকে তবে সেদিনই এটি আকাশে উৎক্ষেপিত হবে। অন্যথায় উৎক্ষেপণের দিনক্ষণ পেছাবে।
ড. সিদ্দিক আরও বলেন এ স্যাটেলাইট উৎক্ষেপণ হলে বাংলাদেশের টিভি চ্যানেল, ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান, ভি স্যাট এবং এ জাতীয় অন্যান্য প্রতিষ্ঠান যারা বিদেশি স্যাটেলাইট ব্যবহার করছে তারা বাংলাদেশের স্যাটেলাইট ব্যবহার করেই তাদের কার্যক্রম চালাতে পারবেন। দেশের টিভি চ্যানেলগুলো স্যাটেলাইট ভাড়া বাবদ বছরে ১২৫ কোটি টাকা ব্যয় করে। সে টাকা এখন থেকে দেশেই থেকে যাবে। ইন্টারনেট বা ভি স্যাট সেবাদানকারী প্রতিষ্ঠানকেও বিদেশে টাকা খরচ করতে হবে না।
আরও বলেন সরকার আশা করছে, এ উপগ্রহ উৎক্ষেপণের পর বিদেশি স্যাটেলাইটের ভাড়া বাবদ বছরে ১৪ মিলিয়ন ডলার সাশ্রয় হবে বাংলাদেশের। বঙ্গবন্ধু স্যাটেলাইটে ৪০টি ট্রান্সপন্ডার থাকবে, যার ২০টি বাংলাদেশের ব্যবহারের জন্য রাখা হবে এবং বাকিগুলো ভাড়া দেওয়া হবে। স্যাটেলাইটির নিয়ন্ত্রণ ও তদারক করার জন্য গাজীপুর জেলার জয়দেবপুর ও রাঙামাটির বেতবুনিয়ায় গ্রাউন্ড স্টেশন স্থাপন করা হয়েছে। আরও বলেন সামনে নির্বাচন আমাদের সবাইকে নিয়ে কাজ করতে হবে এবং নৌকা মার্কা ভোট দিয়ে আবার জয়লাভ করে দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে।
বিশেষ অতিথি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বলেন ২০১৫ সালের ২১ অক্টোবর সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই স্যাটেলাইট সিস্টেম কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এরপর প্রায় দুই হাজার কোটি টাকায় স্যাটেলাইট সিস্টেম কিনতে থালেসের সঙ্গে চুক্তি করে বিটিআরসি। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণে অর্থায়নের জন্য হংক সাংহাই ব্যাংকিং করপোরেশনের (এইচএসবিসি) সঙ্গে গতবছর প্রায় এক হাজার ৪০০ কোটি টাকার ঋণচুক্তি হয়।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!