বঙ্গমাতা পরিষদ যুক্তরাষ্ট্র শাখার ইফতার ও দোয়া মাহফিল
নিউইয়র্ক : বঙ্গমাতা পরিষদ যুক্তরাষ্ট্র শাখার ইফতার ও দোয়া মাহফিল ১৮ জুন রবিবার জ্যাকসন হাইটস পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়। বঙ্গমাতা পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ডা: এনামুল হক’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কৃষিবীদ আশরাফুজ্জামান’র পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগতিক বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগ। আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড.প্রদিপ কর, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আনোয়ার বাবলু, যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নুরে আলম জিকু ও বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ফিরোজুল ইসলাম পাটওয়ারী। পবিত্র কোরঅান থেকে তেলাওয়াত, ধর্মীয় আলোচনা ও দোয়া পরিচালনা করেন মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকী। ইফতার ও দোয়া মাহফিল জাতির জনক বঙ্গবন্ধু মুজিব আদর্শের বিপুলসংখ্যক সহযোদ্ধা এবং সুধিজনের উপস্হিতিতে ছিলো।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ