বছরে যুক্তরাষ্ট্রে ৫০০, ভারতে নির্মিত হয় ১০০০ চলচ্চিত্র
ডেস্ক: সাধারণ জ্ঞানের আলোয় নিজেদের আলোকিত করতে প্রয়োজন শুধু জানার আগ্রহের। একটু সদিচ্ছা থাকলেই জ্ঞানটাকে নিজে আহরণের পাশাপাশি অন্যদের মাঝে ছড়িয়ে দেয়া যায়। জ্ঞান বিতরণেই প্রকৃত আনন্দ। জানা-অজানা সে ধরনের ৫টি তথ্য এখানে উপস্থাপন করা হলো:
১) সাধারণভাবে, বৃষ্টির ফোঁটার গতি ঘণ্টায় ৭ মাইল।
২) বিছার ওপর যদি এক ফোঁটা মদ ফেলা হয়, এটি সঙ্গে সঙ্গে উন্মত্ত হয়ে ওঠে। নিজের গায়েই নিজের বিষাক্ত হুল ফুটিয়ে মারা যায়।
৩) আইবিএম’র মূলমন্ত্র হচ্ছে ‘থিঙ্ক’। ইলেক্ট্রনিক জায়ান্ট অ্যাপল পরে তাদের মূলমন্ত্র নির্ধারণ করে ‘থিঙ্ক ডিফারেন্ট’।
৪) পেঁয়াজ কাটতে গিয়ে চোখের পানি ঝরান না, এমন কঠিন হৃদয়ের মানুষ খুঁজে পাওয়া মনে হয় দুষ্কর। এখন থেকে পেঁয়াজ কাটার সময় চুইং গাম চিবোতে পারেন। দেখবেন, চোখে আর পানি আসবে না।
৫) চলচ্চিত্র নির্মাণের দিক থেকে এগিয়ে যুক্তরাষ্ট্র নাকি ভারত? যুক্তরাষ্ট্রে বছরে গড়ে ৫ শতাধিক চলচ্চিত্র নির্মিত হয়। আর, ভারতে নির্মিত হয় বছরে ১ হাজারেরও বেশি চলচ্চিত্র।মানবজমিন
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
- নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে
- দেহের মেহরাবে অনন্তের দীপ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ