Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বন্ধ হলো ফেসবুকের ই-মেইল সেবা

অনলাইন ডেস্ক পঠিত: 92 বার

প্রকাশিত: March 2, 2014 | 3:41 PM

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের নানা সুবিধার মধ্যে একটি ছিল ই-মেইল সেবা। ব্যবহারকারীদের সব ধরনের সেবায় যুক্ত ২০১০ সালে ই-মেইল ব্যবহারের সুযোগ দিয়েছিল ফেসবুক। তবে সম্প্রতি এ সেবাটি বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ব্যবহারকারীরা চাইলে নিজেদের ইউজার নামের পরে @facebook.com ঠিকানা ব্যবহার করে একে অপরকে ই-মেইল করতে পারতেন। তবে ফেসবুকের ই-মেইল সেবাটি তেমন জনপ্রিয়তা পায়নি। তাই এ সেবাটি বন্ধের ঘোষণা দেওয়া হলো। ইতিমধ্যে সব ব্যবহারকারীকে একটি নোটিশের মাধ্যমে বিষয়টি জানিয়ে দেওয়ার কাজও শুরু হয়ে গেছে। 
জানা গেছে, এখন ব্যবহারকারীদের @facebook.com ঠিকানায় পাঠানো ই-মেইলগুলো ব্যবহারকারীর ফেসবুকে যুক্ত থাকা প্রাথমিক ই-মেইল ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে। যার ফলে চাইলে ফেসবুকের ই-মেইল ঠিকানায় কেউ মেইল পাঠালে তা মূল ই-মেইল ইনবক্সেই পড়তে পারবেন ব্যবহারকারীরা। তবে সে মেইলগুলো ব্যবহারকারী চান কি না, সেটি নিজেই ঠিক করে নিতে পারবেন। 
ফেসবুকের মেসেজ বক্সে একই সঙ্গে এসএমএস, ই-মেইল একসঙ্গে যাতে ফেসবুকের ব্যবহারকারীরা পেতে পারেন, সে জন্য এ সুবিধা চালু করা হয়েছিল। তবে সাধারণ ই-মেইল সেবায় থাকা মেইলের বিষয়, সিসি বা বিসিসি দেওয়ার সুবিধা না থাকা, ফেসবুকের বাইরে অন্য কাউকে ই-মেইল করতে না পারার বিষয়গুলো থাকায় ব্যবহারকারীদের আকৃষ্ট করতে ব্যর্থ হয় ফেসবুক। অবশেষে তাই নিজেরাই সেবাটি বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়।—বিবিসি অবলম্বনে কাজী আলম/প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV