Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বরফ সাফ না করায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে ৫০ ডলার জরিমানা

অনলাইন ডেস্ক পঠিত: 25 বার

প্রকাশিত: January 30, 2015 | 4:45 AM

আইনের চোখে সবাই সমান। যদিও বেশ কয়েকটি দেশে এ বাক্য শুধুই যেন নীতিকথা ও প্রবাদ-বাক্যের তকমা পেয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি সাবেক সিনেট সদস্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাও একবার করেছেন তিনি। এতোসব পদবী যার, তাকেও যদি সামান্য কোন কারণে জরিমানা করা হয়, তা নিশ্চয়ই অন্য রাষ্ট্রগুলোর জন্য দৃষ্টান্তস্বরূপ। নিজের বাড়ি বীকন হিল ম্যানশনের সামনের ফুটপাত ও আশপাশ থেকে বরফ সরাতে ব্যর্থ হওয়ায় বিশ্বের শীর্ষ এ কূটনীতিককেও গুণতে হচ্ছে জরিমানা। গতকাল সকাল ৯টা ৪৫ মিনিটে তাকে ৫০ ডলার জরিমানা করে কর্তৃপক্ষ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। এ সপ্তাহে প্রবল তুষারঝড়ে ২ ফুট উঁচু বরফ জমে যাওয়ায়, বোস্টনের মেয়র মার্টিন ওয়ালশ সতর্ক করে দিয়েছিলেন সবাইকে। যাদের নিজেদের বাড়ি, ব্যবসা-প্রতিষ্ঠান বা অফিসের সামনের ফুটপাত বরফাবৃত পাওয়া যাবে, তাদের জরিমানা করা হবে। বোস্টনের মেয়র যে কথাটা মজা করে ঘোষণাটা দেননি, তা ভালোই টের পেয়েছেন জন কেরি। এদিকে যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে জরিমানা করা হয়, সে সময় তিনি ছিলেন সৌদি আরব সফরে। প্রয়াত বাদশাহ আবদুল্লাহর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে মাকির্ন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সৌদি আরব সফরে ছিলেন কেরি। এদিকে কেরির মুখপাত্র গ্লেন জনসন বলেছেন, অতিসত্বর জরিমানা পরিশোধ করবেন জন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। জরিমানা করার অল্প সময়ের মধ্যেই কেরির বাড়ির সামনের ফুটপাত ও আশপাশ থেকে বরফ পরিষ্কার করা হয়েছে।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV