বরেণ্য সংগীত শিল্পী শাম্মী আক্তার আর নেই
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বরেণ্য সংগীতশিল্পী শাম্মী আক্তার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার বিকেলে বাসা থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্বামী, এক ছেলেসহ আত্মীয়স্বজন ও অসংখ্য শুভাকাক্সক্ষী রেখে গেছেন।
তাঁর স্বামী সংগীতশিল্পী আকরামুল ইসলাম বলেন, শাম্মী আক্তার ছয় বছর ধরে ব্রেস্ট ক্যানসারে ভুগছিলেন। আজ বাসায় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল।
‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’, ‘আমি যেমন আছি তেমন রব, বউ হব না রে’, ‘চিঠি দিও প্রতিদিন’, ‘ঐ রাত ডাকে ঐ চাঁদ ডাকে’ ‘এই বাংলার মাটিতে শ্যামলে মাতে’, ‘ভালোবাসলেও সবার সাথে ঘর বাঁধা যায় না’ এমন অনেক জনপ্রিয় গানের শিল্পী শাম্মী আক্তার।। ‘শাম্মী’ নামে পরিচিত হলেও তাঁর আসল নাম শামীমা আক্তার। শামীমাকেই আদর করে সবাই ডাকতেন শাম্মী বলে। সেই থেকে শামীমা শাম্মী নাম নিয়ে চলেছেন। ১৯৭০ সালের দিকে জীবনের প্রথম বেতারের গানে কণ্ঠ দেন তিনি। গানটি ছিল নজরুলের ‘এ কি অপরূপ রূপে মা তোমায়…’। তাঁর প্লেব্যাকে অভিষেক হয় ‘অশিক্ষিত’ (১৯৮০) ছবিতে। অভিষেক গানটিই ভীষণ জনপ্রিয়তা পায়। গানটি ছিল ‘ঢাকা শহর আইসা আমার’। এমনকি ‘আমি যেমন আছি তেমন রব বউ হব না রে’ গানটিও একই ছবির গান। সম্প্রতি প্রধানমন্ত্রীর তহবিল থেকে সুচিকিৎসার জন্য শাম্মী আক্তারকে পাঁচ লাখ টাকা প্রদান করা হয়।
সংগীত জীবনে অসংখ্য পুরস্কারের পাশাপাশি তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। জাকির হোসেন রাজু পরিচালিত ভালবাসলে ঘর বাঁধা যায় না ছবিতে গান গেয়ে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ গায়িকার সম্মান পেয়েছিলেন ২০১০ সালে।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’