বর্ণবাদ শব্দটি প্রচারের জন্য সিনেটনরকে দায়ী করলেন প্রেসিডেন্ট ট্রাম্প
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্ণবাদী শব্দটি প্রচারের জন্য ডেমোক্রেট সিনেটর ডিক ডারবিনকে দায়ী করলেন। ট্রাম্প তার বিরুদ্ধে আনা বর্ণবাদী মন্তব্যের অভিযোগ অস্বীকার করে বলেছেন, ওভাল অফিসে অভিবাসন নীতিমালা নিয়ে সিনেটরদের সঙ্গে বৈঠকে তার বক্তব্যকে ‘সম্পূর্ণ ভুলভাবে’ উপস্থাপন করা হচ্ছে।
সোমবার ট্রাম্প এক টুইট বার্তায় বলেন, ডেমোক্রেট সিনেটর ডিক ডারবিন উদ্দ্যেশ্য প্রণোদিতভাবে ভুল বক্তব্যটি প্রচার করেছে। ট্রাম্প বলেন, তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করে ডারবিন তরুণ অভিবাসীদের নিয়ে নতুন চুক্তির সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করেছেন। একইসাথে মার্কিন সামরিক বাহিনীকেও আঘাত দিয়েছেন।
ডেমোক্রেট ও রিপাবলিকান একদল সিনেটর গত বৃহস্পতিবার অভিবাসন নীতিমালা নিয়ে কথা বলতে গেলে প্রেসিডেন্ট বেশ কয়েকটি আফ্রিকান দেশকে ‘শিটহোল’ বলে অভিহিত করেছিলেন বলে ডারবিনের অভিযোগের প্রত্যুত্তরে ট্রাম্প এসব বলেন। বিবিসি
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ