Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

নানা আয়োজনে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

অনলাইন ডেস্ক পঠিত: 78 বার

প্রকাশিত: February 24, 2014 | 4:10 PM

যথাযথ মর্যাদার মধ্যে দিয়ে ২২ ফেব্রুয়ারি শনিবার ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে ৬২ তম মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। এই উপলক্ষে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাদেশ দূতাসের বঙ্গবন্ধু অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। বাংলাদেশসহ ১৩ টি দেশ তাদের স্ব স্ব দেশের সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে এই মহান ভাষা দিবসটি বিপুল সংখ্যক দেশী-বিদেশী দর্শকদের উপস্থিতিতে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পালন করা হয়। যুক্তরাষ্টে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের তাঁর স্বাগত ভাষণে মহান ২১শে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও তাদের আত্ম-ত্যাগের কথা উল্লেখ করে বলেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখন বিশ্ব সম্প্রদায়ের জন্য ভাষা উৎসবে পরিণত হয়েছে।

23022014_005_BDEMBASSY_EKUSH

এ প্রসংগে তিনি ভাষা আন্দোলনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুব রহমান জেলে থেকে ভাষা আন্দোলনে অংশ গ্রহণ করেন এবং ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত করেন। ইউনেস্কো ১৯৯৯ সালে একুশে ফেব্রয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করেন এবং এই বাংলা ভাষাকে জাতিসংঘে অফিশিয়াল ভাষা হিসেবে গ্রহণ করার জন্য মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উদ্যোগের প্রশংসা করে রাষ্ট্রদূত আকরামুল কাদের বলেন বিশ্বের ২৫০ মিলিয়ন বাংলা ভাষী জনগণ কথা বলেন তাই আজ এই বাংলা ভাষা বিশ্ব দরবারে সমাদৃত।

আলোচনা শেষে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ, এস্টোনীয়া, প্যারাগুয়ে, চীন, ভারত, আফগানিস্তান, শ্রীলংকা, জাপান, রাশিয়া, সাউথ কোরিয়া, উগান্ডা এবং ফিজির শিল্পীরা অংশ গ্রহণ করেন। তাছাড়াও ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের শতরূপা বড়–য়া এতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরাও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ওয়াশিংটনস্থ কূটনৈতিক মিশনের সদস্যবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিভিন্ন ভাষাভাষী বিপুল সংখ্যক বিদেশী অতিথি এবং প্রবাসীরা দূতাবাস আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানটি উপভোগ করেন। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের ঐতিহ্যবাহী বাংলাদেশী খাবারে আপ্যায়িত করা হয়।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV