বর্ণাঢ্য আয়োজনে নিউইয়র্কে কবি বিদিতা রহমানের ‘দ্য ডার্ক উইনডো’র প্রকাশনা উৎসব
https://www.facebook.com/USANewsNY/videos/2193099437374510/
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র প্রবাসী কবি বিদিতা রহমানের ইংরেজি কাব্য গ্রন্থ ‘দ্য ডার্ক উইনডো’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কে। গত বৃহষ্পতিবার জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে বর্ণাঢ্য আয়োজনে উৎসব অনুষ্ঠিত হয়। ‘দ্য ডার্ক উইনডো’ বিদিতা রহমানের দ্বিতীয় ইংরেজি কাব্যগ্রন্থ। গত বছর প্রকাশিত হয়েছিল তার আর একটি ইংরেজি কাব্যগ্রন্থ ‘গ্রে সেন্স’। এ ছাড়া রয়েছে তার বাংলা কাব্য গ্রন্থও।

‘দ্য ডার্ক উইনডো’র প্রকাশনা উৎসবে বইটির ওপর আলোচনায় অংশ নেন সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ, চীনা কবি সিস্টার মার্টিনা হুয়ো, সেন্ট জন বিশ্ববিদ্যালয়ের ড. আতিনুকে, সাপ্তাহিক আজকাল সম্পাদক মনজুর আহমদ ও প্রধান সম্পাদক জাকারিয়া মাসুদ, আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, সিটি কাউন্সিলের প্রতিনিধি জয় চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কবি বিদিতার স্বামী বিসমিল্লাহ লাইভ পোল্ট্রির কর্ণধার সালাম ভূঁইয়া। সমাপনী বক্তব্যে বইটির অন্তর্নিহিত বক্তব্য তুলে ধরেন বিদিতা রহমান। তার ‘দ্য ডার্ক উইনডো’ তে স্থান পাওয়া ১’শটি কবিতা আত্মানুসন্ধানের গভীর বোধ থেকে উৎসারিত।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলমগীর খান আলমের উপস্থাপনায় অনুষ্ঠানে সিটি কাউন্সিলের পক্ষ থেকে বিদিতা রহমানকে একটি সাইটেশন প্রদান করা হয়।


বিদিতা রহমান নিউইয়র্কে উচ্চ শিক্ষায় অধ্যয়নরত। তিনি বাংলা ও ইংরেজি উভয় ভাষায়ই নিরলসভাবে লিখে চলেছেন। চিন্তাশীল লেখক বিদিতা রহমানের লেখার বিষয়বস্তু ব্যতিক্রমী ও বিচিত্র।
https://www.facebook.com/USANewsNY/videos/2193078017376652/
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!