Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বর্ণিল আয়োজনে ইউএসএ বালাদেশী অর্গানাইজেশন’র বাংলা নববর্ষ উদযাপন : নতুন প্রজন্মকে বাংলা শেখানোর ওপর গুরুত্বারোপ

অনলাইন ডেস্ক পঠিত: 120 বার

প্রকাশিত: April 17, 2017 | 3:44 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ইউএসএ বালাদেশী অর্গানাইজেশন ইনক বর্ণিল আয়োজনে উদযাপন করেছে বাংলা নববর্ষ ১৪২৪। পান্তা ইলিশ পরিবেশন আর বাঙালী সংস্কৃতির বর্ণাঢ্য পরিবেশনার মধ্য দিয়ে চলে বর্ষবরণের জমজমাট এ উৎসব। উৎসবে সমাগম ঘটেছিল বিপুল সংখ্যক যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশির। প্রাণের উৎসবে মেতে ছিলেন নানা বয়সী মানুষেরা। একই সঙ্গে সম্পন্ন হয় বাংলাদেশি কমিউনিটির মূলধারায় প্রতিনিধিত্বকারী এ সংগঠনটির চতুর্থ বার্ষিক কনভেনশনও । ১৬ এপ্রিল রোববার দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ম্যানহাটানের সেন্টালপার্ক ইস্ট লেকভিউ কমিউনিটি সেন্টারে নানান সব আয়োজন ছিল অনুষ্ঠানমালায়। ম্যানহাটান বাংলা সাংস্কৃতিক স্কুলের সহযোগিতায় বাংলা নতুন বছরকে বরণ করতে বাঙালি জাতির চিরন্তন ঐতিহ্যে সাজে লেকভিউ কমিউনিটি সেন্টার। মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, বাংলা সাংস্কৃতিক স্কুলের ছাত্র-ছাত্রীসহ উপস্থিত শিশু-কিশোরদের কেক কাটা এবং নববর্ষের প্রধান আকর্ষণ পান্তা-ইলিশ উৎসবকে বৈচিত্রময় করে তুলেছিল।          
ইউএসএ বালাদেশী অর্গানাইজেশন ইনকের সভাপতি ইকবাল আহমেদ মাহবুবের সভাপতিত্বে এবং সহ সাধারণ সম্পাদক কাজী আশরাফ হাসান ও কার্যকরী সদস্য আবদুল্লাহ আল রেজার পরিচালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি জাতি সংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন, বিশেষ অতিথি নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামিম আহসান, নিউইয়র্ক সিটির কুইন্স ডিস্ট্রিক্ট ৩২ এর কাউন্সিলম্যান পদপ্রার্থী হেলাল আবু শেখ, নিউইয়র্ক সিটির ম্যানহাটান ডিস্ট্রিক্ট ৯ এর কাউন্সিলম্যান বিল পারকিনস, বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন, মূলধারার রাজনীতিক আবদুস শহীদ, বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি আবদুর রহিম হাওলাদার, সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম, বাংলা সাংস্কৃতিক স্কুল ও শিল্পকলা একাডেমি ইউএসএ’র সভাপতি মনিকা রায়, সুনামগঞ্জ সমিতির সভাপতি জুসেফ চৌধুরী, স্টেট যুবলীগের সভাপতি জামাল হুসেন, ম্যানহাটান যুবলীগের সভাপতি মো: মনির উদ্দিন, ছাতক সমিতির সভাপতি এমএ খালিক, সাবেক সভাপতি এসএম জলিল, মানিক আহমেদ, তোফায়েল আহমেদ টিপু, সিরাজ উদ্দিন উসলাম, আশরাফ আলী প্রমুখ।
নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের বাঙালিরা জড়ো হন এই নববর্ষের মনোরম আয়োজনে। কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, রাজনৈতিক নেতাকর্মী, মিডিয়া প্রতিনিধি, মূলধারার রাজনীতিকসহ সর্বস্তরের বাঙালি সমবেত হন এ অনুষ্ঠানে। নববর্ষ উদযাপনের বিশেষ আকর্ষণ ছিল মনোজ্ঞ নববর্ষের সঙ্গীত, আবৃত্তি, নৃত্য পরিবেশন। পান্তা-ইলিশ, মশলাযুক্ত বাঙালি খাবার পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় প্রাণবন্ত নববর্ষ উৎসব আয়োজন। অনুষ্ঠানে দু’দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা আমেরিকায় জন্ম নেয়া ও বেড়ে ওঠা বাংলাদেশী প্রজন্মকে বাংলা শেখানো এবং তাদের কাছে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরার ওপর গুরুত্ব আরোপ করেন। বক্তারা বলেন, হাজার বছরের বাঙালি ঐতিহ্য এবং শেকড়ের প্রতি বাঙালির মমত্ববোধের গভীরতা সম্পর্কে জানাতে প্রবাসে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকা-ে ব্যাপকভাবে সম্পৃক্ত হতে হবে নতুন প্রজন্মকে।
বক্তারা বলেন, অশুভকে বিদায় দিয়ে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে একটি সুখী, সুন্দর ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়াই হবে আমাদের নতুন বছরের প্রত্যাশা।
পরে সমাজ কল্যাণ ও সাংস্কৃতি সম্পাদক মোহর খানের পরিচালনায় পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্বে কবিতা আবৃতি, নৃত্য ও সঙ্গীত পরিবেশিত হয়। এতে বাংলা সাংস্কৃতিক স্কুলের শিক্ষার্থীরা ছাড়াও অংশগ্রহণ করেন প্রবাসের জনপ্রিয় শিল্পীরা।
অনুষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। বিপুল সংখ্যক প্রবাসী উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান উপভোগ করেন।
কনভেনশন ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আইডিয়াল নামে একটি স্মরণিকা প্রকাশ করা হয়।
উৎসবকে সাফল্যমন্ডিত করে তোলার জন্য সংগঠনের সকল সদস্য, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সভাপতি ইকবাল আহমেদ মাহবুব। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন নববর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক মো: ইসমাঈল, সদস্য সচীব আবদুর রহিম সেলিম, তাজুল ইসলাম, দ্বীন ইসলাম, মো: মোস্তফা, মানিক আহমেদ, মো: মনির উদ্দিন, আজমান আলী প্রমুখ। অনুষ্ঠানটির স্পন্সর ছিল ওয়াসী চৌধুরী অ্যান্ড এসোসিয়েটস এলএলসি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV