বর্ণিল আয়োজনে ব্রঙ্কসে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ব্রঙ্কসের ইউনিয়ন পোর্ট রোডের গোল্ডেন প্যালেসে গত রোববার আয়োজন করা হয় কৃতী শিক্ষার্থীদের পরিচিতি ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের। ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটি ইনক, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কস ইনক এবং থ্রি জেনারেশন এলায়েন্সের যৌথ উদ্যোগে এ আয়োজনে সভাপতিত্ব করেন ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সভাপতি রেজাউল ইসলাম সেলিম। সংগঠনের সাধারণ সম্পাদক নূরউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান পরিচালনা করেন আবদুল গাফ্ফার চৌধুরী খসরু। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরাসত আলী, মুক্তিযোদ্ধা ড. প্রদীপ রঞ্জণ কর, বিশিষ্ট রাজনীতিক আবদুর রহিম বাদশা, তোফায়েল আহমেদ চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, বিএসিসির জেনারেল সেক্রেটারি ও রোটারি ক্লাব অব সেন্ট্রাল ব্রঙ্কসের প্রেসিডেন্ট নজরুল হক, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির উপদেষ্টা মোঃ ইয়াহিয়া মেন্দি, ডা. রোমানা সবুর, পার্কচেস্টার জামে মসজিদের সেক্রেটারি খলিলুর রহমান, রেক্সোনা মজুমদার ছাড়াও ব্রঙ্কসের বিভিন্ন সংগঠনসহ কমিউনিটি নেতারা।
আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিল খানস এবং মামুন’স টিউটরিয়াল। অনুষ্ঠানে উপস্থিত হয়ে অতিথিদের সাথে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন মামুন’স টিউটরিয়ালের প্রিন্সিপাল শেখ আল মামুন। অনুষ্ঠানে ৮০ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
আয়োজনকারী সংগঠনের পক্ষে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রধান সমন্বয়কারী আবদুর রহিম বাদশা, সমন্বয়কারী শাখাওয়াত আলী ও নুরে আলম জিকু, বাংলাদেশ কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সভাপতি সিরাজুল ইসলাম খান ও সংগঠনের সাধারণ সম্পাদক মনজুর হোসেন চৌধুরী জগলুল, থ্রি জেনারেশন এলায়েন্সের পক্ষে সিমিন হক ও ডা. মিতা চৌধুরী।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে জনপ্রিয় গান পরিবেশন করেন প্রবাসী শিল্পীরা।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion