বর্ণিল আয়োজনে সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের স্বাধীনতা দিবস উদযাপন
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী- বাংগালি জাতির জীবনে মার্চ মাস অগ্নিঝরা মাস। ১৯৭১ সালের ২৬ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংগালি জাতির মুক্তির লক্ষ্যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। এই ঐতিহাসিক দিনটি যুক্তরাষ্ট্রের নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বসবাসরত আওয়ামী লীগের নেতা, কর্মী ও সমর্থকরা ব্যাপক ও বর্ণিল আয়োজনে উদযাপন করেছে।
মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ আঠাশ মার্চ বুধবার ” আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান “এর আয়োজন করে। ঐদিন রাত নয়টায় স্থানীয় মি:স্টিক রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া । মঞ্চে উপবিষ্ট ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাব্বির হোসেন ভূঁইয়া, মাসুদ চৌধুরী, মোঃ শাহজাহান, গোলাম হাফিজ, কাঞ্চন বল, আবদুল জামিল, শামসুল ইসলাম শাহজাহান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিএ কোরান থেকে তেলাওয়াত এবং মহান স্বাধীনতা যুদ্ধে নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মওলানা আবদুল হাই এবং পবিএ গীতা থেকে পাঠ করেন শ্যামল চক্রবর্তী। এরপর মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে সমবেত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশিত হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব এর পৌরহিত্যে এবং ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অভিজিত চৌধুরী লিটন ও বিপ্লব দেব এর সঞ্চালণায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অভিজিৎ চৌধুরী,রওশন উদদীন, জয়ন্ত সিংহ, ফরহাদ সিদ্দিক ,মোঃ রানা,মনতোষ দত্ত।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৬শে মার্চ ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা’ নামের দুটি ফুল একই বৃন্তে ফুটেছিল, যা ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পএ-পল্লবে বিকশিত হয়ে সৌরভ ছড়িয়ে ছিল।
সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করায় তাঁকে অভিনন্দন জানান।
সভায় বক্তারা তাদের বক্তব্যে কঠোর হস্তে জঙ্গী দমন করে তাদের বিষদাঁত উপড়ে ফেলার জন্য সরকারের প্রতি আহবান জানান। বক্তারা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দেশে-বিদেশে অবস্থানরত বঙ্গবন্ধুর সৈনিকদের প্রতি আহবান জানান।।তাছাড়া বঙ্গবন্ধুর পরিবার ও বর্তমান সরকারের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকার জন্য বঙ্গবন্ধুর সৈনিকদের প্রতি উদাও আহবান জানান। বক্তারা প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে জাতির জনক বঙ্গবন্ধু সম্পর্কে সম্যকভাবে অবহিত করার জন্য অভিবাবকদের প্রতি আহবান জানান।
আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারও জয়ী করার লক্ষ্যে দেশে ও বিদেশে মুজিব সৈনিকদের দৃঢ় ও অগ্রনী ভূমিকা পালন করার জন্য বক্তারা আহবান জানান। অনুষ্ঠানের সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘটে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি করেন বাচিক শিল্পী কল্লোল সরকার, সংগীত পরিবেশন করেন সান্তনা রায় চৌধুরী,স্মৃতি দাশ, শ্যামল চক্রবর্তী । শিল্পীদের তবলায় সহযোগীতা করেন বিপ্লব দেব ও সজল চক্রবর্তী।
এই অনুষ্ঠানে সংগীত ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ী শিশু- কিশোরদের পুরস্কৃত করা হয় এবং পুস্পস্তবক প্রদানের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সংবর্ধিত করা হয়। সবশেষে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে নৈশভোজে আপ্যায়িত করা হয়। বিপুল সংখ্যক প্রবাসী আওয়ামী লীগ নেতা-কর্মী ও সমর্থক এই অনুষ্ঠানে যোগ দেন।
সর্বশেষ সংবাদ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!