Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

বর্তমান সরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতায় এসেছে ওয়াশিংটনে খালেদা জিয়া

অনলাইন ডেস্ক পঠিত: 193 বার

প্রকাশিত: May 25, 2011 | 10:07 PM

Details

শহীদুল ইসলাম: যুক্তরাষ্ট্র সফররত বিএনপি চেয়ার-পারসন ও সংসদে বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি বলেছেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতায় এসেছে বর্তমান সরকার। তাদের গণবিরোধী কর্মকাণ্ডের ফলে বাংলাদেশের গণতন্ত্র আজ হুমকির সম্মুখীন। বাংলাদেশের মানুষের নিরাপত্তা বলতে কিছু নেই। তিনি মঙ্গলবার দুপুরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে থিঙ্কট্যাংক আটলান্টিক কাউন্সিলের সাউথ এশিয়া সেন্টারে ‘গণতন্ত্র এবং বাংলাদেশের শাসন ব্যবস্থা’ শীর্ষক এক সেমিনারে বক্তৃতাকালে এ অভিযোগ করেন।

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ক্রেমারের সঞ্চালনে অনুষ্ঠিত এ সেমিনারে খালেদা জিয়ার সফরসঙ্গী সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক, উপদেষ্টা ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু, বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন।

খালেদা জিয়া বলেন, স্বাধীনতার  সাড়ে ৩ বছরের মাথায় গণতন্ত্র হত্যা করে একদলীয় স্বৈরশাসন প্রতিষ্ঠার পর আপামর জনতার দাবির পরিপ্রেক্ষিতে গণভোটের মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন। এরপর বাংলাদেশে সংসদীয় ব্যবস্থা চালু হয় তার নেতৃত্বে। তিনি বলেন, বিএনপি যখনই সুযোগ পেয়েছে, তখনই বাংলাদেশের মানুষের কল্যাণ, গণতন্ত্রের উন্নয়ন এবং সন্ত্রাস দমনের মাধ্যমে সামাজিক শান্তির জন্য কাজ করেছে। বাংলাদেশে সবচেয়ে বেশী উন্নয়ন ঘটেছে বিএনপির শাসনামলে। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী থাকাকালে বাংলাদেশের বার্ষিক প্রবৃদ্ধির হার ছিল সর্বোচ্চ। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের মানুষ দিশেহারা হয়ে উঠেছে বর্তমান সরকারের অগণতান্ত্রিক আচরণে। বিচার বিভাগও স্বাধীনভাবে কাজ করতে পারে না। দলীয় এজেন্ডার বাস্তবায়ন ঘটানো হচ্ছে বিচার বিভাগের মাধ্যমে।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনে বাংলাদেশ ককাসের সদস্যদের সঙ্গে বৈঠক করার কর্মসূচি রয়েছে। কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলী এর উদ্যোক্তা বলে জানা গেছে। এছাড়া বৃহস্পতিবার স্টেট ডিপার্টমেন্টে দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেকের সঙ্গে খালেদা জিয়ার বৈঠকের কথা রয়েছে বলে স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্র বিএনপি ওয়াশিংটন শাখার উদ্যোগে একটি সংবর্ধনা হওয়ার কথা থাকলেও দলীয় কোন্দলের কারণে শেষ পর্যন্ত তা বাতিল করেছেন খালেদা জিয়া।

এদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ওয়াশিংটন শাখা খালেদা জিয়ার বিরুদ্ধে ওয়াশিংটনেও বিক্ষোভ করেছে। ওয়াশিংটন ডিসিতে খালেদা জিয়ার হোটেলের বাইরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ নেতা ড. সিদ্দিকুর রহমান, ড. শাহজাহান মাহমুদ, হাজী শফিকুল আলম, মাহমুদুন্নবী বাকী প্রমুখ বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV