Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

বর্বরোচিত রোহিঙ্গা গণহত্যা আমেরিকা মেনে নিতে পারে না : কংগ্রেসম্যান পিটার কিং

অনলাইন ডেস্ক পঠিত: 134 বার

প্রকাশিত: September 16, 2017 | 10:32 AM

মাহফুজুর রহমান, নিউইয়র্ক : নিউইয়র্ক থেকে নির্বাচিত রিপাবলিকান কংগ্রেসম্যান পিটার কিং মায়ানমারে রোহিঙ্গা গণহত্যাকে বর্বরোচিত অ্যখ্যায়িত করে বলেন. বিষয়টি আমেরিকা মেনে নিতে পারে না। আমি আং সান সূচির প্রতি আহ্বান জানাচ্ছি এভাবে মানুষ হতা বন্ধ বন্ধ করুন। ইউএস কংগ্রেসের শক্তিশালী সদস্য পিটার কিং কংগ্রেসে হোমল্যান্ড সিকিউরিটি কমিটির সদস্য এবং কাউন্টার ইন্টেলিজেন্স সাব কমিচির চেয়ারম্যানও।

গত শুক্রবার নিউইয়র্কে লং আইল্যান্ডে তার কংগ্রেসনাল অফিসে বাংলাদেশী কমিউনিটির বিশিষ্টজনদের সাথে স্যেজস্য সাক্ষাতে বাংরাদেশের চলমান সন্ত্রাস রিবোধী লড়াইয়ের প্রশংসা করেন। ইমলামী মৌলবাদের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্তানের প্রশংসা করে কংগ্রেসম্যান কিং বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের লড়াইয়ে আমেরিকা সব সময পাশে রয়েছে। 

জাতিসংঘে ভাষন দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে আসলে তার সাথে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি নিকি হ্যালিকে সাক্ষাৎ করারও পরামর্শ দেন নিউইয়র্ক ডিস্ট্রিক্ট দুই থেকে নির্বাচিত রিপাবলিকান কংগ্রেসম্যান পিটার কিং।

বাংলাদেশী নেতৃবৃন্দকে আশ্বস্ত করে কংগ্রেসম্যান পিটার কিং বলেন, আগামী বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতের ব্যাপারে তিনি সব রকম উদ্যোগ নিবেন।

বাংলাদেশী কমিউনিটিতে দীর্ঘদিন ধরে রিপাবলিকান পার্টিকে সংগঠিত করে আসা মুক্তিযোদ্ধা গোলাম মেরাজের নেতৃত্বে প্রতিনিধি দলটি কংগ্রেসম্যান পিটার কি কে সব সময়ে বাংরাদেশী কমিউিনিটি ও বাংলাদেশের পাশে থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে আরো ছিলেন মুক্তিযোদ্ধা মহসিন আলী, তানভির মেরাজ প্রমূখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ