বর্ষসেরা উদ্ভিদ ও প্রাণী
প্রতিবছর বিভিন্ন সংগঠন কিছু উদ্ভিদ ও প্রাণীকে সেরা নির্বাচিত করে। এ তালিকায় থাকে ওই উদ্ভিদ ও প্রাণীগুলো যারা হুমকির মুখে রয়েছে এবং যাদের রক্ষা করা দরকার। ‘ফোরা অ্যান্ড ফোনা’ এমনই একটি সংগঠন। তারা কোন গাছ, ফুল ও পতঙ্গকে সেরার খেতাব জিতল তা জেনে নিন।
প্রজাপতি
প্রজাপতি প্রাণিজগতের অন্যতম সুন্দর পতঙ্গ হিসেবে পরিচিত। এই প্রজাপতিটিকে নির্বাচন করার পেছনে অবশ্য অন্য কারণ রয়েছে। এরা খাদ্যের জন্য পিপড়ার উপর নির্ভরশীল। পিপড়া মথে খাবার লুকিয়ে রাখে, যা খেয়ে বেঁচে থাকে এই প্রজাপতিরা।
কচ্ছপ
২০১৫ সালের সেরা সরীসৃপ নির্বাচিত হয়েছে এই ইউরোপীয় কচ্ছপ। জার্মানির ব্রান্ডেনবুর্গ রাজ্যে এই হলুদ ছোপ ছোপ কচ্ছপের দেখা পাওয়া যায়। এরা কেবল স্থির পানিতে থাকতে পারে।
ম্যাপেল গাছ
এটি ম্যাপেল প্রজাতির গাছ। এ ধরনের গাছ জঙ্গলে বেশি দেখা যায়।

এই গাছের কাঠ খুব ভালো। তাই বলা হয় এটি কখনো প্রতারণা করে না। আর এজন্যই ২০১৫ সালের সেরা গাছ হিসেবে উঠে এসেছে এর নাম।
প্রবাল

যদিও প্রবাল বা শৈলশিরা সমুদ্রের সাথে সম্পর্কিত। কিন্তু ‘মাশরুম ২০১৫’তে এদের নামই উঠে এসেছে। এখানে যে মাশরুমটিকে দেখা যাচ্ছে, সেটা অনেকটা মৃত গাছ থেকে জন্ম নেয়া ছত্রাকের মত।
বাজপাখি
রাজাওয়ালি প্রজাতির এই বাজ ২০১৫ সালের পাখি নির্বাচিত হয়েছে। এটি বিরল প্রজাতির এবং এ ধরনের পাখি শিকার সত্তর দশকে নিষিদ্ধ করা হলেও এখনো তা চলছে।

কাঁচা মরিচ
২০১৫/১৬ বছরের সেরা সবজি নির্বাচিত হয়েছে কাঁচা মরিচ। এটা বিভিন্ন রঙ ও বিভিন্ন ধরনের হয়। স্বাদের দিক থেকেও ভিন্নতা রয়েছে।
পেঁয়াজ
পেঁয়াজ কাটতে হয়ত কেউ কেউ অপছন্দ করেন। কিন্তু পেঁয়াজের রোগ সারানোর ক্ষমতা আছে। তাই আরোগ্য উদ্ভিদের তালিকায় সেরা হয়েছে পেঁয়াজ। পেঁয়াজ যেকোনো ধরনের ফু প্রতিরোধে সাহায্য করে।
ঔষধি উদ্ভিদ
হাইপেরিকাম পারফরেটুম এমন একটা উদ্ভিদ, যা মানুষের ভয় ও উত্তেজনা হ্রাস করে। এছাড়া হতাশা কমাতেও এর জুড়ি নেই। এছাড়া ক্যান্সার ও আলজাইমার প্রতিরোধে ওষুধ হিসেবে উদ্ভিদটি নিয়ে গবেষণা হচ্ছে। এ কারণে ‘ওষধি উদ্ভিদ ২০১৫’ হিসেবে নির্বাচিত হয়েছে এটি।
ছোট্ট শামুক, দুর্দান্ত পারফর্মেন্স
এ ধরনের শামুক এখন প্রায় বিরল। এরা সাধারণত গুহা, খনিতে লুকিয়ে থাকে। তাই একে ‘অ্যানিমেল কেভ ২০১৫’ এর খেতাব দেয়া হয়েছে।

লম্বা দৈর্ঘ্যের গোলাকার ফুল
এই ফুলের প্রধান দুটি রঙ বেগুনী ও নীল। কখনো কখনো গোলাপী রঙেরও হয়ে থাকে। তাই সাকসিসা নামের এই ফুলটিকে ২০১৫ সালের সেরা ফুলের খেতাব দেয়া হয়েছে। ইউরোপের জলাবনে এদের দেখতে পাওয়া যায়। চা হিসেবে এই ফুলের দারুণ কদর রয়েছে। এটি রক্ত বিশুদ্ধকরণ এবং কাশি কমাতে সাহায্য করে।
সূত্র : ডয়চে ভেল/নয়া দিগন্ত
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes